শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> হঠাৎ ভারত সফরে যাচ্ছেন মোজাম্মেলের মেয়ে মেহেরিন, ছুটির আদেশ ঘিরে আলোচনা

>> সৌদি আরবে হামলার পর আতঙ্কে ওমরাহ যাত্রীরা, ফ্লাইট বাতিলে বাড়ছে ভোগান্তি

>> ইউপি সদস্যের লুঙ্গির কোঁচায় মিলল ১৯৮ ইয়াবা, মাদক মামলায় গ্রেপ্তার

>> কুমিল্লার সংঘর্ষের নেপথ্যে কী, খতিয়ে দেখবে জামায়াত

>> ‘মার্কিন চুক্তি আসলে চুক্তি নয়, ট্রাম্পের আদেশনামা’: আনু মুহাম্মদ

>> ইউপি নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, বিদ্রোহী হলেই কঠোর ব্যবস্থা

>> গোপনে শিবির, প্রকাশ্যে ছাত্রলীগ করে বারুদ বজ্রকণ্ঠ অর্জন করা যায় না’: রাশেদ খাঁন

>> গাজায় ইসরায়েলি বিমান হামলায় পরিবারের বাড়ির একাংশ ধসে পড়ল

>> মিরপুর বিআরটিএ কার্যালয়ে অভিযান, দালালির অভিযোগে চারজনের কারাদণ্ড

>> নোয়াখালী পাসপোর্ট অফিসে দালালদের ‘রামরাজত্ব’, ডিডি মেহেদী ও ডিএডি নাজমুলকে ঘিরে অভিযোগ

আপনি পড়ছেন : রাজনীতি

আরও দুই বিভাগে লংমার্চের প্রস্তাব, সিদ্ধান্ত হয়নি ১১ দলের


Rabeya ২৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:২৩



আরও দুই বিভাগে লংমার্চের প্রস্তাব, সিদ্ধান্ত হয়নি ১১ দলের


জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের কাছে রাজশাহী ও বরিশাল বিভাগে লংমার্চ আয়োজনের প্রস্তাব এসেছে। বিষয়টি নিয়ে লিয়াজোঁ কমিটি ও শীর্ষ নেতাদের বৈঠকে প্রাথমিক আলোচনা হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

একই সঙ্গে সিলেট অভিমুখে লংমার্চ ট্রেনে করার সিদ্ধান্তও নতুন করে পর্যালোচনা করা হচ্ছে। সাধারণ যাত্রী পরিবহন চলমান থাকায় কর্মসূচি বাস্তবায়নে কোনো জটিলতা হবে কি না, তা নিয়ে আলোচনা করছেন নেতারা।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর খুলনা বিভাগ এবং ২১ নভেম্বর সিলেট অভিমুখে লংমার্চ হওয়ার কথা রয়েছে। খুলনা বিভাগের কর্মসূচির সমাপনী কুষ্টিয়ায় এবং সিলেটের কর্মসূচি ট্রেনযোগে করার সিদ্ধান্ত হয়েছিল।

১১–দলীয় ঐক্যের নেতারা জানিয়েছেন, রাজশাহী ও বরিশালে লংমার্চের প্রস্তাব পরবর্তী বৈঠকে তোলা হবে। একই বৈঠকে সিলেটের কর্মসূচির ধরন নিয়েও সিদ্ধান্ত হতে পারে।

এর আগে ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম এবং ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে লংমার্চ করে ১১–দলীয় ঐক্য। এসব কর্মসূচিতে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও গ্যাস সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নয়নসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। রংপুরের কর্মসূচিতে তিস্তা মহাপরিকল্পনাও যুক্ত করা হয়।

নেতারা বলছেন, পরবর্তী কর্মসূচিতেও জাতীয় দাবির পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিষয়গুলো তুলে ধরা হতে পারে। বিভাগভিত্তিক লংমার্চ শেষে ঢাকায় মহাসমাবেশ আয়োজনের পরিকল্পনাও রয়েছে, যা ডিসেম্বরে হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।