মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> গলাচিপায় বিএনপির মিছিলে যুবলীগ-ছাত্রলীগের নামে স্লোগান, তদন্ত কমিটি

>> মিরপুর বিআরটিএতে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ, হয়রানি ও চাঁদাবাজির দাবি

>> তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল, আদালত থেকে বের হয়ে যা বললেন

>> বাকলিয়ায় সংঘর্ষের নেপথ্যে মাদক ও আধিপত্যের দ্বন্দ্ব

>> ট্র্যাকিংয়ে গিয়ে পথ হারাচ্ছেন পর্যটকেরা, কাপ্তাইয়ের সীতাপাহাড়ে প্রবেশে নিষেধাজ্ঞা

>> ভাঙা কক্ষেই টিকা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা, স্বাভাবিক হওয়ার চেষ্টা রাড্ডা সেন্টারে

>> যখন সময় হবে, প্রধানমন্ত্রীর ভারত সফর হবে: দীনেশ ত্রিবেদী

>> ইটভাটায় ডেকে ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কাটার অভিযোগ, ৪ বন্ধুর বিরুদ্ধে মামলা

>> নতুন গণভোট নিয়ে সরকারের কাছে তিন প্রশ্ন জামায়াত নেতা আযাদের

>> রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল আবার রিমান্ডে

আপনি পড়ছেন : রাজনীতি

জামায়াত কখনোই মেইনস্ট্রিম রাজনৈতিক দল হতে পারবে না: নুরুল হক নুর


১৯ আগস্ট ২০২৬, সকাল ১০:৫০



জামায়াত কখনোই মেইনস্ট্রিম রাজনৈতিক দল হতে পারবে না: নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর মন্তব্য করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনোই দেশের প্রধান সারির রাজনৈতিক দল হয়ে উঠতে পারবে না।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। একইসঙ্গে বিএনপি জামায়াতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক থেকে সরে গেলে দলটির অবস্থান কী হবে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগ ইতোমধ্যে জামায়াতকে নিষিদ্ধ করেছে। বিএনপিও যদি জামায়াতের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে দলটি কীভাবে রাজনীতি করবে—এ বিষয়টি জামায়াতের নেতাকর্মীদের উপলব্ধি করা প্রয়োজন।

তিনি আরও বলেন, জামায়াত-শিবিরের কিছু কর্মী যতই সক্রিয়তা দেখাক না কেন, জামায়াত কখনোই বাংলাদেশের মূলধারার রাজনৈতিক দল হয়ে উঠতে পারবে না।

তবে নুরুল হক নুরের এসব বক্তব্য তার ব্যক্তিগত রাজনৈতিক মতামত হিসেবে উপস্থাপন করা হয়েছে।