বুধবার, অক্টোবর ৭, ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> মেসির বিদায়ী বক্তব্য: ‘আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে বিষাদময় দিন’

>> বিক্রি করতে না পেরে রাস্তায় শিশুকে ফেলে পালায় অপহরণকারীরা, ১৮ দিন পর উদ্ধার

>> ওসমানী উদ্যানের অবকাঠামো নিয়ে প্রশ্ন, প্রতিমন্ত্রী বললেন—‘পৃথিবীর কোথাও এমন দেখিনি’

>> ছেলের পর বাবাও খুন, আতঙ্কে পরিবার—‘মামলা করব না, পুলিশ যা করার করবে’

>> পটুয়াখালীতে বনের গাছ কেটে জমি দখলের অভিযোগ, বন বিভাগের জিডি

>> ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪২, মুচলেকায় মুক্ত

>> ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের

>> ফেসবুক পোস্টের জন্য মৃত্যুদণ্ড, ছেলেকে ক্ষমার আবেদন মায়ের

>> আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়

>> কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন

আপনি পড়ছেন : জীবনযাত্রা

প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তাসুবিধা


২৭ আগস্ট ২০২৬, দুপুর ২:১৫



প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তাসুবিধা


অনলাইনে প্রতারণার ঘটনা বাড়তে থাকায় ব্যবহারকারীদের অ্যাকাউন্ট আরও নিরাপদ রাখতে দুটি নতুন সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন সুবিধাগুলোর মাধ্যমে অচেনা নম্বর থেকে আসা ফোনকল সম্পর্কে অতিরিক্ত তথ্য জানা যাবে এবং ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ ব্যবস্থায় বাড়তি নিরাপত্তা যোগ করা যাবে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অ্যান্ড্রয়েড ফোনে অচেনা নম্বর থেকে কল এলে এখন নম্বরটি অন্য দেশের কি না এবং কলদাতা ও ব্যবহারকারী একই হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন কি না, তা দেখা যাবে। প্রতারকদের হাত থেকে ব্যবহারকারীদের সুরক্ষিত রাখতেই এই সুবিধা চালু করা হয়েছে।

এ ছাড়া ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ সুবিধায় নতুন নিরাপত্তাব্যবস্থা যুক্ত করা হয়েছে। কেউ ব্যবহারকারীর ওয়ান-টাইম পাসওয়ার্ড বা ওটিপি জেনে গেলেও যাতে সহজে অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারে, সে জন্য এখন ছয় সংখ্যার পিনের পরিবর্তে অক্ষর ও সংখ্যার সমন্বয়ে পাসওয়ার্ড তৈরি করা যাবে।

একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে একাধিক ‘পাসকি’ যুক্ত করার সুবিধাও থাকছে। এর ফলে অ্যান্ড্রয়েড ও আইওএস—উভয় প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের অ্যাকাউন্টের নিরাপত্তা আরও জোরদার হবে।

সাম্প্রতিক সময়ে হোয়াটসঅ্যাপে বেশ কিছু নতুন সুবিধা যুক্ত হয়েছে। গত জুনে চালু হওয়া ‘ইউজারনেম’ সুবিধার মাধ্যমে ফোন নম্বর প্রকাশ না করেও অন্যদের সঙ্গে হোয়াটসঅ্যাপ প্রোফাইল শেয়ার করা সম্ভব হচ্ছে।