শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সারের ডিলারশিপে এমপিদের স্বজনপ্রীতির অভিযোগ, সংসদে হাসনাতের প্রশ্নের মুখে কৃষিমন্ত্রী

>> সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে তুমুল উত্তেজনা, হাসনাতের অভিযোগে কৃষিমন্ত্রীর জবাব

>> ঢাবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় সাময়িক বরখাস্ত দুই কর্মচারীর পরিচয় প্রকাশ

>> পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী

>> ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

>> হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৩৫১

>> ডিবি পুলিশের ওপর হামলার অভিযোগে ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

>> সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে টিকটক, ভিডিও ছড়িয়ে সমালোচনার ঝড়

>> থানা থেকে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা

>> ভারত থেকে ফ্যাসিবাদী শক্তি আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে: ডেপুটি স্পিকার

আপনি পড়ছেন : পটুয়াখালী

মা ইলিশ রক্ষার অভিযানে বৈঠা দিয়ে হামলা, পুলিশসহ আহত ২


Sifat Islam Sohag ২৪ অক্টোবর ২০২৬, সকাল ১০:০১



মা ইলিশ রক্ষার অভিযানে বৈঠা দিয়ে হামলা, পুলিশসহ আহত ২

 

পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ সংরক্ষণে অভিযান চালাতে গিয়ে জেলেদের হামলার শিকার হয়েছেন এক পুলিশ কনস্টেবলসহ দুজন। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বুড়াগৌরাঙ্গ নদীর কালিরচর এলাকায় এ ঘটনা ঘটে। আহত অপর ব্যক্তি স্পিডবোটের চালক।

আহত পুলিশ সদস্যের নাম মো. জসিম। তিনি গলাচিপা থানায় কনস্টেবল পদে কর্মরত। স্পিডবোটের চালক মো. শাহজালালও এ ঘটনায় আহত হয়েছেন।

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকারের খবর পেয়ে শুক্রবার বিকেলে অভিযান শুরু করেন মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা। এ সময় একটি ট্রলারকে ধাওয়া করে অভিযানকারী দল।

ট্রলিটির কাছাকাছি পৌঁছালে জেলেরা বৈঠা ও লাঠিসোঁটা নিয়ে অভিযানে অংশ নেওয়া ব্যক্তিদের ওপর হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। এতে স্পিডবোটের চালক শাহজালাল আহত হন। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে পুলিশ কনস্টেবল জসিমও আঘাত পান। এতে তাঁর হাত কেটে যায়।

অভিযানে অংশ নেওয়া মৎস্য বিভাগের সদস্য সুধাংশু জানান, ওই সময় নদীতে কয়েকটি ট্রলারে ইলিশ শিকার চলছিল। একটি ট্রলারকে প্রায় ১০ মিনিট ধাওয়া করার পর সেটির কাছাকাছি পৌঁছালে ট্রলার থেকে বৈঠা দিয়ে স্পিডবোটের চালককে আঘাত করা হয়। পরে পুলিশ সদস্য জসিম এগিয়ে গেলে তাঁকেও আঘাত করা হয়।

তিনি আরও জানান, জেলেরা দ্রুতগতির ডাবল ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুড়াগৌরাঙ্গ নদীতে ১০ থেকে ১২ জন জেলে একটি ট্রলারে অবৈধভাবে ইলিশ শিকার করছিলেন। তাঁদের আটক করার চেষ্টা চলাকালে অভিযানে ব্যবহৃত স্পিডবোটে হামলার ঘটনা ঘটে। এতে একজন পুলিশ সদস্য আহত হন।

ভিক্টর বাইন বলেন, তিনি ওই স্পিডবোটে ছিলেন না। তাঁর অধীনস্থ কর্মীদের কাছ থেকে ঘটনার বিস্তারিত জেনেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার কিংবা শনাক্ত করা যায়নি।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।