রবিবার, অক্টোবর ১১, ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> দিল্লিতে বিরোধীদের বিক্ষোভ, আটক মমতা-কেজরিওয়ালসহ একাধিক নেতা

>> সিরাজগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক

>> আইফোনের সূত্র ধরে তাজমিন হত্যা মামলার তদন্ত, গ্রেপ্তার সিএনজিচালক

>> বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি

>> ‘জামায়াতের সেক্রেটারির ৭০০ অটোরিকশা’—ডিএনসিসি প্রশাসকের কাছে প্রমাণ চাইল জামায়াত

>> চাঁদা না দেওয়ায় লেগুনা মালিককে মারধরের অভিযোগ, উল্টো চাঁদাবাজ সাজিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার দাবি

>> সীতাকুণ্ডে বিদ্যালয়ের পেছনে মিলল হাত-পা বাঁধা নারীর মরদেহ

>> চট্টগ্রাম কাস্টমসে এসি ওমর ফারুক ও আরও সুমন কান্তি বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও হয়রানির অভিযোগ

>> ঘুষ ছাড়া মেলে না সেবা, নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ

>> সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ

আপনি পড়ছেন : পটুয়াখালী

পটুয়াখালীতে বাসের চাপায় অটোরিকশা খাদে, মা-মেয়েসহ নিহত ৪


Rabeya ২০ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৩:১৩



পটুয়াখালীতে বাসের চাপায় অটোরিকশা খাদে, মা-মেয়েসহ নিহত ৪

পটুয়াখালীতে বাসের চাপায় অটোরিকশা খাদে, মা-মেয়েসহ নিহত ৪

পটুয়াখালী সদর উপজেলার কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশায় থাকা মা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসে থাকা অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে বসাক বাজারসংলগ্ন ধলুগাজীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গলাচিপার গোলবুনিয়া ইউনিয়নের গাবুয়া গ্রামের জাহাঙ্গীর হাওলাদার (৪০), আমখোলা ইউনিয়নের চারআনি বাউড়িয়া গ্রামের শিল্পী রানী (৪০), তাঁর মেয়ে বিথি রানী (২৩) এবং অটোরিকশাচালক আবদুল কাইয়ুম প্যাদা (৫০)।

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বরগুনার তালতলী থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল ইমরান ট্রাভেলসের বাসটি। ধলুগাজীর মোড়ের একটি বাঁক অতিক্রম করার সময় একই পথে যাত্রী নিয়ে আসা একটি অটোরিকশাকে বাসটি চাপা দেয়। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে যায়।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। অটোরিকশা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত চালক আবদুল কাইয়ুম প্যাদাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহত শিল্পী রানী ও তাঁর মেয়ে চিকিৎসকের কাছে গিয়ে রাতে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন বলে জানিয়েছেন তাঁদের প্রতিবেশী।

ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।