শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> মোরগ পোলাও খেয়ে অচেতন নিরাপত্তাকর্মীরা, ধানমন্ডিতে ২ হাজার ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ

>> চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের বগিতে আগুন, পুড়ল দুটি আসন

>> গোপালগঞ্জের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

>> সিলেটে বিএনপির সংসদ সদস্যের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

>> শেখ হাসিনা বেঁচে থাকলে বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ থাকবে না: হুইপ দুলু

>> আওয়ামী লীগের সহিংসতা মোকাবেলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

>> আওয়ামী লীগ সরকারের সময়ে দুর্বল হয়ে পড়ে আর্থিক প্রতিষ্ঠান: রাষ্ট্রপতি

>> ‘কোনো কিছুর বিনিময়ে অবস্থান পরিবর্তন করব না’: জামায়াত আমির

>> চুয়াডাঙ্গায় ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন, আওয়ামী লীগ-ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ

>> গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি হিসেবে যোগ দিলেন মাহমুদুর রহমান

আপনি পড়ছেন : চাঁদপুর

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের বগিতে আগুন, পুড়ল দুটি আসন


Sifat Islam Sohag ২৮ নভেম্বর ২০২৬, বিকাল ৩:২৫



চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের বগিতে আগুন, পুড়ল দুটি আসন


চাঁদপুরে আন্তনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বগিটির দুটি আসন পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। ট্রেনের কর্মচারী ও স্থানীয় বাসিন্দাদের দ্রুত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুর কোর্ট রেলস্টেশন-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

চাঁদপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার মারুফ হোসাইন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুর কোর্ট রেলস্টেশনে পৌঁছায়। সেখান থেকে বড় স্টেশনের উদ্দেশে যাত্রা শুরুর প্রস্তুতির সময় ট্রেনের শেষ বগি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে কর্মচারী ও স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নেভান। এতে দুটি আসন পুড়ে গেলেও আগুন অন্য বগিতে ছড়িয়ে পড়েনি।

ট্রেনের কয়েকজন কর্মচারীর দাবি, বগিটির কাছাকাছি একটি বোতল পাওয়া গেছে। তাঁদের ধারণা, পেট্রলজাতীয় দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন লাগানো হয়ে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত বগিটি পরিদর্শন করে। রেলওয়ে পুলিশ জানায়, নির্ধারিত সময় অনুযায়ী শনিবার ভোর পাঁচটায় ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। এ ঘটনায় জড়িত কাউকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।