শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> রাড্ডায় হামলা–মিষ্টির পদত্যাগ: বিএনপির কঠোরতা কতটা কার্যকর হবে?

>> রাড্ডার ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চাইলেন জামায়াত আমির

>> রাড্ডা ভাঙচুরের ঘটনায় কঠোর অবস্থানে সরকার, দলীয় নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

>> ‘মা নেই, এখন আপনারাই আমাকে দেখে রাখবেন’—ফুলগাজীতে তারেক রহমান

>> রাউজানে পুলিশের সঙ্গে গোলাগুলির অভিযোগ, রাতভর অভিযানে গ্রেপ্তার ১

>> শরীয়তপুর আদালত চত্বরে তিন আইনজীবীকে মারধরের অভিযোগ, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়নি

>> রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: পদত্যাগ করলেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

>> অনশনের পর মধ্যরাতে ময়মনসিংহে ২০ জনের নিয়োগপত্র, বঞ্চিত আরও দুজন

>> বিরোধী দলগুলোর কর্মসূচির মধ্যে মাঠের তৎপরতা বাড়াচ্ছে বিএনপি

>> যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে

আপনি পড়ছেন : ফরিদপুর

কার্টন থেকে দুর্গন্ধ, খুলতেই মিলল ৬ টুকরা মরদেহ


Rabeya ১২ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:১৯



কার্টন থেকে দুর্গন্ধ, খুলতেই মিলল ৬ টুকরা মরদেহ


ফরিদপুরের মধুখালীতে তিনটি কার্টনের ভেতর থেকে এক অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া বাসস্ট্যান্ডের কাছের একটি কাঁচা সড়কের পাশের ঝোপ থেকে মরদেহের অংশগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি পুরুষ। তাঁর বয়স আনুমানিক ৫০ বছর। মরদেহটি ছয়টি অংশে বিভক্ত ছিল। এমনকি দুই হাতের আঙুলও কেটে ফেলা হয়েছে। তবে এখন পর্যন্ত তাঁর পরিচয় নিশ্চিত করা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, বোয়ালিয়া বাসস্ট্যান্ড থেকে প্রায় ২০০ গজ দূরে ঢাকা–খুলনা মহাসড়কের পাশে একটি কাঁচা রাস্তার ঝোপে তিনটি কার্টন পড়ে থাকতে দেখেন পথচারীরা। কার্টনগুলোর মুখ বন্ধ ছিল এবং সেখান থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল।

বিষয়টি নজরে আসার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হয়। খবর পেয়ে মধুখালী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্টনগুলো উদ্ধার করে। পরে সেগুলো খুললে বস্তার মধ্যে খণ্ডিত মরদেহ দেখতে পাওয়া যায়।

ঘটনাস্থলে পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং ক্রাইমসিন ইউনিটের সদস্যরা উপস্থিত হন। তারা আলামত সংগ্রহসহ বিভিন্ন নমুনা পরীক্ষা করেন।

মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) মারুফ হাসান জানান, মরদেহের খণ্ডিত অংশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) এস এম মাসুদুজ্জামান বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত এবং ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশের একাধিক দল তদন্ত শুরু করেছে।