শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> জাল স্বাক্ষরে গাড়ির মালিকানা পরিবর্তনের অভিযোগ, বিআরটিএর বিরুদ্ধে দুদকে আবেদন

>> হঠাৎ ভারত সফরে যাচ্ছেন মোজাম্মেলের মেয়ে মেহেরিন, ছুটির আদেশ ঘিরে আলোচনা

>> সৌদি আরবে হামলার পর আতঙ্কে ওমরাহ যাত্রীরা, ফ্লাইট বাতিলে বাড়ছে ভোগান্তি

>> ইউপি সদস্যের লুঙ্গির কোঁচায় মিলল ১৯৮ ইয়াবা, মাদক মামলায় গ্রেপ্তার

>> কুমিল্লার সংঘর্ষের নেপথ্যে কী, খতিয়ে দেখবে জামায়াত

>> ‘মার্কিন চুক্তি আসলে চুক্তি নয়, ট্রাম্পের আদেশনামা’: আনু মুহাম্মদ

>> ইউপি নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, বিদ্রোহী হলেই কঠোর ব্যবস্থা

>> গোপনে শিবির, প্রকাশ্যে ছাত্রলীগ করে বারুদ বজ্রকণ্ঠ অর্জন করা যায় না’: রাশেদ খাঁন

>> গাজায় ইসরায়েলি বিমান হামলায় পরিবারের বাড়ির একাংশ ধসে পড়ল

>> মিরপুর বিআরটিএ কার্যালয়ে অভিযান, দালালির অভিযোগে চারজনের কারাদণ্ড

আপনি পড়ছেন : ঝিনাইদহ

ঝিনাইদহে ব্যাগ থেকে ককটেলসদৃশ দুটি বস্তু উদ্ধার


Rabeya ২৬ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৪:৩০



ঝিনাইদহে ব্যাগ থেকে ককটেলসদৃশ দুটি বস্তু উদ্ধার


ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্টের সামনের ফুটপাত থেকে ব্যাগে রাখা ককটেলসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে স্থানীয় এক ফল ব্যবসায়ীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পুরাতন ডিসি কোর্টের সামনে একটি ব্যাগে সন্দেহজনক দুটি বস্তু পড়ে থাকার খবর পেয়ে সদর থানার একটি দল সেখানে যায়। উপপরিদর্শক (এসআই) সুশান্ত কর্মকারের নেতৃত্বে পুলিশের সদস্যরা বস্তু দুটি উদ্ধার করেন।

স্থানীয় ফল ব্যবসায়ী নিশান হোসেন জানান, সকালে দোকান খোলার সময় ফুটপাতে একটি ব্যাগ দেখতে পান তিনি। ব্যাগের ভেতরে লাল স্কচটেপে মোড়ানো দুটি ককটেলসদৃশ বস্তু দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানান।

এসআই সুশান্ত কর্মকার বলেন, উদ্ধার করা বস্তু দুটি থানায় নেওয়া হয়েছে। এগুলো কী ধরনের বস্তু, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, কারা এবং কী উদ্দেশ্যে ব্যাগটি সেখানে রেখে গেছে, তা খুঁজে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার সঙ্গে নাশকতার কোনো যোগসূত্র আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।