শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> রাড্ডায় হামলা–মিষ্টির পদত্যাগ: বিএনপির কঠোরতা কতটা কার্যকর হবে?

>> রাড্ডার ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চাইলেন জামায়াত আমির

>> রাড্ডা ভাঙচুরের ঘটনায় কঠোর অবস্থানে সরকার, দলীয় নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

>> ‘মা নেই, এখন আপনারাই আমাকে দেখে রাখবেন’—ফুলগাজীতে তারেক রহমান

>> রাউজানে পুলিশের সঙ্গে গোলাগুলির অভিযোগ, রাতভর অভিযানে গ্রেপ্তার ১

>> শরীয়তপুর আদালত চত্বরে তিন আইনজীবীকে মারধরের অভিযোগ, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়নি

>> রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: পদত্যাগ করলেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

>> অনশনের পর মধ্যরাতে ময়মনসিংহে ২০ জনের নিয়োগপত্র, বঞ্চিত আরও দুজন

>> বিরোধী দলগুলোর কর্মসূচির মধ্যে মাঠের তৎপরতা বাড়াচ্ছে বিএনপি

>> যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে

আপনি পড়ছেন : সাতক্ষীরা

প্রবল বৃষ্টির মধ্যে ১০-১২ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ


Rabeya ১২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:১৯



প্রবল বৃষ্টির মধ্যে ১০-১২ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ


সাতক্ষীরার শ্যামনগর সীমান্তে কালিন্দী নদী দিয়ে ১০ থেকে ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রবল বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যে কালিন্দী নদীর মধ্যবর্তী চর এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি জানিয়েছে, ভারতের ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের চর সাহেবখালী ক্যাম্পের সদস্যরা একটি কান্ট্রি বোট ও একটি স্পিডবোটে করে ওই ব্যক্তিদের নিয়ে সীমান্ত এলাকায় আসে।

বিজিবির নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) সূত্রে জানা যায়, খুরমী বিওপি থেকে দক্ষিণে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে ছোট বাঁশঝাড়িয়া মিনি ফরেস্ট এলাকায় তাদের বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করা হয়।

বিষয়টি টহলরত বিজিবি সদস্যদের নজরে এলে তারা দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেন। পরে প্রচণ্ড বৃষ্টির মধ্যেই বিজিবির একটি দল স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে অবস্থান নেয় এবং ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়।

বিজিবির দৃঢ় অবস্থানের কারণে বিএসএফ তাদের বাংলাদেশে ঢোকাতে পারেনি। পরে সকাল ১১টার দিকে বিএসএফ সদস্যরা ওই ১০-১২ জনকে নিয়ে ভারতের ভূখণ্ডে ফিরে যায়।

নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ জানান, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ ধরনের ঘটনা ঠেকাতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি, টহল ও অপারেশনাল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, দেশের সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সদস্যরা প্রস্তুত রয়েছেন।