শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> হঠাৎ ভারত সফরে যাচ্ছেন মোজাম্মেলের মেয়ে মেহেরিন, ছুটির আদেশ ঘিরে আলোচনা

>> সৌদি আরবে হামলার পর আতঙ্কে ওমরাহ যাত্রীরা, ফ্লাইট বাতিলে বাড়ছে ভোগান্তি

>> ইউপি সদস্যের লুঙ্গির কোঁচায় মিলল ১৯৮ ইয়াবা, মাদক মামলায় গ্রেপ্তার

>> কুমিল্লার সংঘর্ষের নেপথ্যে কী, খতিয়ে দেখবে জামায়াত

>> ‘মার্কিন চুক্তি আসলে চুক্তি নয়, ট্রাম্পের আদেশনামা’: আনু মুহাম্মদ

>> ইউপি নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, বিদ্রোহী হলেই কঠোর ব্যবস্থা

>> গোপনে শিবির, প্রকাশ্যে ছাত্রলীগ করে বারুদ বজ্রকণ্ঠ অর্জন করা যায় না’: রাশেদ খাঁন

>> গাজায় ইসরায়েলি বিমান হামলায় পরিবারের বাড়ির একাংশ ধসে পড়ল

>> মিরপুর বিআরটিএ কার্যালয়ে অভিযান, দালালির অভিযোগে চারজনের কারাদণ্ড

>> নোয়াখালী পাসপোর্ট অফিসে দালালদের ‘রামরাজত্ব’, ডিডি মেহেদী ও ডিএডি নাজমুলকে ঘিরে অভিযোগ

আপনি পড়ছেন : খেলা

গ্যালারিতে জায়গা নেই, ছাদ-চিলেকোঠায় দাঁড়িয়ে ফুটবল দেখলেন দর্শকেরা


Rabeya ২৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:৩২



গ্যালারিতে জায়গা নেই, ছাদ-চিলেকোঠায় দাঁড়িয়ে ফুটবল দেখলেন দর্শকেরা


জয়পুরহাট স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ঘিরে দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। গ্যালারিতে জায়গা না পেয়ে স্টেডিয়ামের আশপাশের বাড়ির ছাদ ও চিলেকোঠায় দাঁড়িয়েও অনেকে খেলা উপভোগ করেন।

শুক্রবার বিকেলে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। হাজারো দর্শকের উপস্থিতিতে স্টেডিয়াম ও আশপাশের এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

বেলা তিনটায় টুর্নামেন্টের উদ্বোধন করেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারী। তিনি বলেন, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। জয়পুরহাটের খেলোয়াড়েরা যাতে খেলাধুলাকে পেশা হিসেবে নিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া দরকার।

জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া বলেন, দীর্ঘদিন পর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকার খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ তৈরি হওয়ায় নতুন প্রতিভা উঠে আসবে বলে আশা করা হচ্ছে।

জেলা ক্রীড়া কর্মকর্তা গৌতম সরকার জানান, জেলার পাঁচ উপজেলা ও তিন পৌরসভাসহ মোট আটটি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। নকআউট পদ্ধতিতে প্রতিদিন একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ৯ অক্টোবর ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উদ্বোধনী ম্যাচে জয়পুরহাট পৌরসভা একাদশের মুখোমুখি হয় আক্কেলপুর উপজেলা একাদশ। ম্যাচের শুরু থেকেই দুই দল পাল্টাপাল্টি আক্রমণ চালায়। প্রথমার্ধে দুটি গোল করে এগিয়ে যায় জয়পুরহাট পৌরসভা একাদশ। দ্বিতীয়ার্ধে গোল শোধের চেষ্টা করেও সফল হয়নি আক্কেলপুর।

শেষ পর্যন্ত ২–০ গোলে জয় পায় জয়পুরহাট পৌরসভা একাদশ।

খেলা দেখতে আসা দর্শক ইসমাইল হোসেন বলেন, অনেক দিন পর জয়পুরহাটে বড় ফুটবল আয়োজন হওয়ায় দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে। গ্যালারিতে জায়গা না পেয়ে তিনি বাইরে দাঁড়িয়ে খেলা দেখেছেন। মাঠে ভালো খেলা হলে দর্শকদের আগ্রহ আরও বাড়বে বলেও তিনি মন্তব্য করেন।