মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা

>> নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার

>> রাস্তা বন্ধ থাকায় ঘর ভেঙে মরদেহ নিয়ে গেলেন এলাকাবাসী

>> নিরাপত্তার কারণে কারাগারে রেখেই জিয়াউল আহসানের বিচার

>> নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বিক্ষোভ, হেনস্তার অভিযোগ

>> এনসিটির ইজারা চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে গণঅনশন

>> নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, তিতাস কর্মকর্তা আজাদ ও ঠিকাদারদের ঘিরে প্রশ্ন

>> রবীন্দ্রনাথ ও ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্কে জামায়াতকে ঘিরে রাশেদ খাঁনের অভিযোগ

>> পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

>> জি এম কাদেরের বাসভবনের সামনে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবি

আপনি পড়ছেন : খেলা

কারাগারে বসেই এমবাপ্পেকে অপহরণের ছক, চক্রের হোতা আটক


Rabeya ৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:১২



কারাগারে বসেই এমবাপ্পেকে অপহরণের ছক, চক্রের হোতা আটক


রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপ্পেকে অপহরণের একটি পরিকল্পনার তথ্য সামনে এসেছে। ফরাসি সংবাদমাধ্যম ‘লা পারিসিয়ান’-এর প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারে বন্দী অবস্থায় একটি সংঘবদ্ধ অপরাধী চক্র পরিচালনার সময় এমবাপ্পেসহ ২৬ জনকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তালিকায় ফুটবলার ছাড়াও ছিলেন র‍্যাপশিল্পী ও কয়েকজন ধনী ব্যবসায়ী।

এ ঘটনায় ১৮ বছর বয়সী ক্লেমেন্ত এলকে অভিযুক্ত করা হয়েছে। ফ্রান্স ও সুইজারল্যান্ডের নাগরিক এই তরুণ ‘লেস্টার জেড’ নামে একটি অপরাধী নেটওয়ার্ক পরিচালনা করতেন বলে তদন্তে উঠে এসেছে। সশস্ত্র ডাকাতি ও নারী পাচারের অভিযোগে তিনি আগে থেকেই কারাগারে ছিলেন।

তদন্তকারীদের তথ্য অনুযায়ী, সেন্ট ডেনিসের ভিলপাঁত কারাগারের একটি কক্ষ থেকেই স্ন্যাপচ্যাটের মাধ্যমে সহযোগীদের বিভিন্ন নির্দেশনা দিতেন ক্লেমেন্ত। তাঁর দুটি মোবাইল ফোন তল্লাশি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২৬ জনের একটি তালিকা পায়। সেখানে তাদের ঠিকানা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত ছিল বলে জানা গেছে।

মামলাসংশ্লিষ্ট একটি সূত্র ‘লা পারিসিয়ান’কে জানিয়েছে, জব্দ করা ফোনের বার্তা ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করতে গিয়ে এমবাপ্পে ও এক র‍্যাপশিল্পীকে লক্ষ্য করে হামলার পরিকল্পনার বিষয়টি সামনে আসে।

বিচার বিভাগীয় একটি সূত্রও জানিয়েছে, ওই তালিকার গুরুত্বপূর্ণ নামগুলোর মধ্যে এমবাপ্পে অন্যতম। তালিকায় আরও ছিলেন একজন র‍্যাপার, একজন অলংকার ব্যবসায়ী, একজন তুর্কি মাংস ব্যবসায়ী এবং এক চীনা কোটিপতিসহ বেশ কয়েকজন বিত্তশালী ব্যক্তি।

ঘটনার সূত্রপাত গত বছর এপ্রিলে ফ্রান্সের নয়ি-সুর-সেইন এলাকার একটি বিলাসবহুল ঘড়ির দোকানে ডাকাতির তদন্ত থেকে। দোকানের এক ঘড়ি নির্মাতার ওপর হামলার ঘটনায় অভিযুক্ত দুজনের একজন হিসেবে ক্লেমেন্তকে শনাক্ত করা হয়েছিল। পরে সশস্ত্র ডাকাতির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে মোবাইল ফোন উদ্ধারের পরই তদন্তের পরিধি আরও বাড়ে।

তবে জিজ্ঞাসাবাদে ক্লেমেন্ত নিজেকে চক্রটির মূল পরিকল্পনাকারী হিসেবে অস্বীকার করেছেন বলে জানা গেছে। তাঁকে একাকী কারাবাস থেকে সাধারণ সেলে স্থানান্তরের আবেদনও প্রত্যাখ্যান করেছে আদালত। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে বর্তমান অবস্থানেই রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ক্লেমেন্ত একসময় ভোকেশনাল রান্নাবিষয়ক প্রশিক্ষণের প্রথম বর্ষের পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন। পরবর্তীতে আবার পড়াশোনায় ফিরতে চান তিনি। ভবিষ্যতে শেফ বা প্রধান বাবুর্চি হওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন এই তরুণ।

এদিকে মাঠের পারফরম্যান্সেও আলোচনায় রয়েছেন এমবাপ্পে। চলতি মৌসুমে লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে তিন ম্যাচে চার গোল করেছেন তিনি। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে করেছেন হ্যাটট্রিক।

২৭ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ড ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতেন। ২০২২ বিশ্বকাপের ফাইনালেও হ্যাটট্রিক করেছিলেন তিনি। সর্বশেষ বিশ্বকাপে ১০ গোল করে গোল্ডেন বুট জেতার পাশাপাশি ফ্রান্সকে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে যান এমবাপ্পে।