শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> রাড্ডায় হামলা–মিষ্টির পদত্যাগ: বিএনপির কঠোরতা কতটা কার্যকর হবে?

>> রাড্ডার ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চাইলেন জামায়াত আমির

>> রাড্ডা ভাঙচুরের ঘটনায় কঠোর অবস্থানে সরকার, দলীয় নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

>> ‘মা নেই, এখন আপনারাই আমাকে দেখে রাখবেন’—ফুলগাজীতে তারেক রহমান

>> রাউজানে পুলিশের সঙ্গে গোলাগুলির অভিযোগ, রাতভর অভিযানে গ্রেপ্তার ১

>> শরীয়তপুর আদালত চত্বরে তিন আইনজীবীকে মারধরের অভিযোগ, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়নি

>> রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: পদত্যাগ করলেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

>> অনশনের পর মধ্যরাতে ময়মনসিংহে ২০ জনের নিয়োগপত্র, বঞ্চিত আরও দুজন

>> বিরোধী দলগুলোর কর্মসূচির মধ্যে মাঠের তৎপরতা বাড়াচ্ছে বিএনপি

>> যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে

আপনি পড়ছেন : বিশ্ব

সৌদি তেল পাইপলাইনে হামলায় ‘সম্ভবত’ ইরান জড়িত: ট্রাম্প


Rabeya ১২ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:১৬



সৌদি তেল পাইপলাইনে হামলায় ‘সম্ভবত’ ইরান জড়িত: ট্রাম্প


সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্রোন হামলার ঘটনায় ইরানের সংশ্লিষ্টতার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার আয়ারল্যান্ডের ডাবলিনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হামলার পেছনে সম্ভবত ইরানই রয়েছে।

এ সময় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রসঙ্গও উঠে আসে। ট্রাম্পের দাবি, হুতিরা এই সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা চায় না। সে কারণে তারা বেশিরভাগ জাহাজকে ওই পথে চলাচলের সুযোগ দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্প বলেন, একটি দেশের বিরুদ্ধে হুতিদের ক্ষোভ সবচেয়ে বেশি এবং সেই বিষয়টি খুব শিগগিরই সমাধান করা হবে।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে নিজের ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি সৌদি নেতৃত্বের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখছেন। উদ্ভূত পরিস্থিতি দ্রুত এবং ইতিবাচকভাবে সামাল দেওয়া হবে বলেও আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সবকিছু ঠিকভাবে মোকাবিলা করা হবে।