শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> রাড্ডায় হামলা–মিষ্টির পদত্যাগ: বিএনপির কঠোরতা কতটা কার্যকর হবে?

>> রাড্ডার ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চাইলেন জামায়াত আমির

>> রাড্ডা ভাঙচুরের ঘটনায় কঠোর অবস্থানে সরকার, দলীয় নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

>> ‘মা নেই, এখন আপনারাই আমাকে দেখে রাখবেন’—ফুলগাজীতে তারেক রহমান

>> রাউজানে পুলিশের সঙ্গে গোলাগুলির অভিযোগ, রাতভর অভিযানে গ্রেপ্তার ১

>> শরীয়তপুর আদালত চত্বরে তিন আইনজীবীকে মারধরের অভিযোগ, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়নি

>> রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: পদত্যাগ করলেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

>> অনশনের পর মধ্যরাতে ময়মনসিংহে ২০ জনের নিয়োগপত্র, বঞ্চিত আরও দুজন

>> বিরোধী দলগুলোর কর্মসূচির মধ্যে মাঠের তৎপরতা বাড়াচ্ছে বিএনপি

>> যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে

আপনি পড়ছেন : রাজনীতি

আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে জামায়াত: রাশেদ খাঁন


Rabeya ১২ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:১১



আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে জামায়াত: রাশেদ খাঁন


আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে ফিরিয়ে আনতে জামায়াতে ইসলামী কোনো ধরনের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে তিনি দাবি করেন, দেশের জনগণ এ বিষয়ে সতর্ক রয়েছে।

শনিবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালীর রায়ডাঙা গ্রামে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারত করেন রাশেদ খাঁন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।

রাশেদ খাঁনের অভিযোগ, আওয়ামী লীগ দেশে গণহত্যা চালিয়েছে এবং এ কারণে দলটির রাজনৈতিক অধ্যায় শেষ হয়ে গেছে। তাঁর দাবি, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে এবং এ ক্ষেত্রে জামায়াতে ইসলামী সহযোগিতা করছে।

জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি জাতীয় সংকট। এই সংকটকে কেন্দ্র করে জামায়াত ও ১১ দলীয় জোটের লংমার্চ পরিস্থিতিকে আরও জটিল করতে পারে। তাঁর মতে, এ ধরনের কর্মসূচির মাধ্যমে রাষ্ট্রে অস্থিরতা তৈরি হলে এর রাজনৈতিক সুবিধা আওয়ামী লীগ নিতে পারে।

জামায়াতকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার সুযোগ তৈরি হওয়ার পেছনে জামায়াতের কর্মকাণ্ড ভূমিকা রাখতে পারে। তিনি আবরার ফাহাদের হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, জামায়াত যদি বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে আন্দোলনের পরিকল্পনা করে, তাহলে জনগণই এর বিরুদ্ধে অবস্থান নেবে। তাঁর দাবি, আওয়ামী লীগকে ফেরানোর কোনো চেষ্টা সফল হতে দেওয়া হবে না।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে রাশেদ খাঁন বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতকে নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে। পাশাপাশি আবরার ফাহাদ ও শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের আসামিদের ফেরত দেওয়ার বিষয়েও ভারতের অবস্থান স্পষ্ট করার দাবি জানান তিনি।

কবর জিয়ারতের সময় আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং কুমারখালী থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।