শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> রাড্ডায় হামলা–মিষ্টির পদত্যাগ: বিএনপির কঠোরতা কতটা কার্যকর হবে?

>> রাড্ডার ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চাইলেন জামায়াত আমির

>> রাড্ডা ভাঙচুরের ঘটনায় কঠোর অবস্থানে সরকার, দলীয় নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

>> ‘মা নেই, এখন আপনারাই আমাকে দেখে রাখবেন’—ফুলগাজীতে তারেক রহমান

>> রাউজানে পুলিশের সঙ্গে গোলাগুলির অভিযোগ, রাতভর অভিযানে গ্রেপ্তার ১

>> শরীয়তপুর আদালত চত্বরে তিন আইনজীবীকে মারধরের অভিযোগ, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়নি

>> রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: পদত্যাগ করলেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

>> অনশনের পর মধ্যরাতে ময়মনসিংহে ২০ জনের নিয়োগপত্র, বঞ্চিত আরও দুজন

>> বিরোধী দলগুলোর কর্মসূচির মধ্যে মাঠের তৎপরতা বাড়াচ্ছে বিএনপি

>> যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে

আপনি পড়ছেন : এক্সক্লুসিভ

জাতীয় ঈদগাহের আশপাশে এক ঘণ্টায় দুই পুরুষের মরদেহ উদ্ধার


Rabeya ১২ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৩:২৩



জাতীয় ঈদগাহের আশপাশে এক ঘণ্টায় দুই পুরুষের মরদেহ উদ্ধার


রাজধানীর জাতীয় ঈদগাহের কাছাকাছি দুটি পৃথক স্থান থেকে এক ঘণ্টার ব্যবধানে দুই পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এখন পর্যন্ত তাঁদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

শনিবার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে মরদেহ দুটি উদ্ধার করা হয়। একজনকে জাতীয় ঈদগাহের পাশের ফুটপাতে এবং অপরজনকে ঈদগাহসংলগ্ন কদম ফোয়ারা এলাকায় পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের বয়স আনুমানিক ৬৫ ও ৪৫ বছর। তাঁরা দুজনই ভবঘুরে হিসেবে ওই এলাকার ফুটপাতে অবস্থান করতেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, স্থানীয় লোকজন ফুটপাতে দুজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণে তাঁদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত দুজনের পরিচয় শনাক্তের পাশাপাশি তাঁদের স্বজনদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।