শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সারের ডিলারশিপে এমপিদের স্বজনপ্রীতির অভিযোগ, সংসদে হাসনাতের প্রশ্নের মুখে কৃষিমন্ত্রী

>> সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে তুমুল উত্তেজনা, হাসনাতের অভিযোগে কৃষিমন্ত্রীর জবাব

>> ঢাবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় সাময়িক বরখাস্ত দুই কর্মচারীর পরিচয় প্রকাশ

>> পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী

>> ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

>> হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৩৫১

>> ডিবি পুলিশের ওপর হামলার অভিযোগে ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

>> সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে টিকটক, ভিডিও ছড়িয়ে সমালোচনার ঝড়

>> থানা থেকে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা

>> ভারত থেকে ফ্যাসিবাদী শক্তি আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে: ডেপুটি স্পিকার

আপনি পড়ছেন : এক্সক্লুসিভ

জরিমানা ছাড়াই ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময় বাড়াল বিআরটিএ


Sheikh Mojahidur Rahman ২৪ আগস্ট ২০২৬, দুপুর ১২:৫১



জরিমানা ছাড়াই ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময় বাড়াল বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক:

মেয়াদ শেষ হয়ে যাওয়া মোটরযানের ফিটনেস সনদ, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়নে জরিমানা ছাড়ের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করলে সংশ্লিষ্ট মোটরযান মালিক ও চালকদের অতিরিক্ত জরিমানা দিতে হবে না। এতে দীর্ঘদিন ধরে নবায়ন না করা যানবাহন ও লাইসেন্সের কাগজপত্র নিয়মিত করার সুযোগ তৈরি হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিদ্ধান্তের পর বিআরটিএর সংশ্লিষ্ট শাখা থেকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, অর্থ বিভাগের ২৩ আগস্টের সম্মতির পরিপ্রেক্ষিতে জরিমানা ছাড়া মূল কর ও ফি জমা দিয়ে মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদের সময়সীমা আগামী ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিআরটিএ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট ফি ও কর পরিশোধ করে কাগজপত্র নবায়ন করলে অতিরিক্ত বিলম্বজনিত জরিমানা থেকে অব্যাহতি পাওয়া যাবে।

তবে সময়সীমা শেষ হওয়ার পর সংশ্লিষ্ট কাগজপত্র নবায়ন করতে গেলে প্রচলিত নিয়ম অনুযায়ী জরিমানা ও অন্যান্য প্রযোজ্য ফি দিতে হতে পারে।

বিআরটিএর নতুন সিদ্ধান্তের ফলে মেয়াদোত্তীর্ণ ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট কিংবা ড্রাইভিং লাইসেন্স থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো তাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়মিত করার জন্য আরও সময় পেলেন।

কর্তৃপক্ষ সংশ্লিষ্ট মোটরযান মালিক ও চালকদের নির্ধারিত সময়ের মধ্যে হালনাগাদ প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।