রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
৩ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> চট্টগ্রাম কাস্টমসে ঘুষ ও হয়রানির অভিযোগ, ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা

>> জাজিরায় জেলেদের সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ওজনে কম দেওয়ার দাবি

>> বান্দরবান বিআরটিএর অফিস সহকারী জামালের বিরুদ্ধে জাল সনদে চাকরি ও অনিয়মের অভিযোগ

>> ‘দুপুরে ফেল, সন্ধ্যায় পাস!’ ইকুরিয়া বিআরটিএতে লাইসেন্স বাণিজ্যের অভিযোগ পরিদর্শক মনিষ কুমারের বিরুদ্ধে

>> রৌমারীতে অটোরিকশার ওপর ট্রাক উঠে নিহত ৫

>> কক্সবাজারে রিসোর্টে আগুনে ৬ পর্যটকের মৃত্যু, নিহতদের পরিচয় শনাক্ত

>> পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি

>> বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি

>> রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৪৮১, ৪০ মামলা

>> মুক্তি পেলেন নেহা, অভিজিৎ দীপকের অবস্থান জানতে চায় সিজেপি

আপনি পড়ছেন : ফেনী

ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তা নিহত, আহত ১০


Rabeya ৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:২৩



ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তা নিহত, আহত ১০


ফেনীতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক কাস্টমস কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। রোববার রাত ৮টার দিকে ফেনী সদর উপজেলার লালপোল এলাকার একটি ফিলিং স্টেশনের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি মো. আবদুল আলিম (৩৫)। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট এলাকার আবদুল কাদেরের ছেলে। তাঁর পরিবারের সদস্যরা বারইয়ারহাট পৌর এলাকায় বসবাস করেন। আবদুল আলিম সিলেট কাস্টমসে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী লেনে চলাচলের সময় সামনে থাকা একটি ট্রাক হঠাৎ ব্রেক করে। বাসটির গতি বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে বাসটি সড়কের বিভাজকের ওপর উঠে উল্টে যায়।

খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। এ সময় বাসের ভেতর থেকে আবদুল আলিমের মরদেহ উদ্ধার করা হয়।

দুর্ঘটনায় আহতদের মধ্যে পাঁচজনকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এদিকে দুর্ঘটনাকবলিত বাসটি মহাসড়কের একটি লেন আটকে ফেলায় প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। এতে ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে দুটি রেকার দিয়ে বাসটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

বাসের এক যাত্রী রবিউল হক জানান, বাসটির গতি তুলনামূলক বেশি ছিল। সামনে থাকা ট্রাক আকস্মিকভাবে ব্রেক করায় চালক বাসটি নিয়ন্ত্রণে রাখতে পারেননি।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার উপপরিদর্শক কবির হোসেন জানান, দুটি রেকারের সহায়তায় বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় এক ঘণ্টা কাজ করার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে দুর্ঘটনার জন্য দায়ী হিসেবে চিহ্নিত ট্রাকটিকে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে। নিহত আবদুল আলিমের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।