বুধবার, অক্টোবর ৭, ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ইকুরিয়া বিআরটিএতে দালালচক্রের প্রভাবের অভিযোগ, প্রতিদিন লাখ লাখ টাকার অনিয়মের দাবি

>> ওসমানী উদ্যানের অবকাঠামো নিয়ে প্রশ্ন, প্রতিমন্ত্রী বললেন—‘পৃথিবীর কোথাও এমন দেখিনি’

>> ছেলের পর বাবাও খুন, আতঙ্কে পরিবার—‘মামলা করব না, পুলিশ যা করার করবে’

>> পটুয়াখালীতে বনের গাছ কেটে জমি দখলের অভিযোগ, বন বিভাগের জিডি

>> ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪২, মুচলেকায় মুক্ত

>> ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের

>> ফেসবুক পোস্টের জন্য মৃত্যুদণ্ড, ছেলেকে ক্ষমার আবেদন মায়ের

>> আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়

>> কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন

>> বায়ুদূষণে শীর্ষে ঢাকা, ৯ এলাকায় বাতাস খুবই অস্বাস্থ্যকর

আপনি পড়ছেন : নোয়াখালী

ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত


ডেস্ক রিপোর্ট ৪ নভেম্বর ২০২৫, বিকাল ৪:৫৯
 ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত
প্রতীকী ছবি

নোয়াখালীর কবিরহাট উপজেলায়  সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরের পর কবিরহাট পৌরসভা ২ নম্বর ওয়ার্ডস্থ পূর্ব ফতেপুর এলাকায় সোনাপুর টু বসুরহাটগামী সড়কে একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে সোনাপুর থেকে বসুরহাটের দিকে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সরাসরি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা  সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজির ৩জন যাত্রী নিহত হন। অন্য দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

খবর পেয়ে কবিরহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার অভিযান শুরু করে।

কবিরহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।