শনিবার, অক্টোবর ১০, ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি

>> ‘জামায়াতের সেক্রেটারির ৭০০ অটোরিকশা’—ডিএনসিসি প্রশাসকের কাছে প্রমাণ চাইল জামায়াত

>> চাঁদা না দেওয়ায় লেগুনা মালিককে মারধরের অভিযোগ, উল্টো চাঁদাবাজ সাজিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার দাবি

>> সীতাকুণ্ডে বিদ্যালয়ের পেছনে মিলল হাত-পা বাঁধা নারীর মরদেহ

>> চট্টগ্রাম কাস্টমসে এসি ওমর ফারুক ও আরও সুমন কান্তি বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও হয়রানির অভিযোগ

>> নারায়ণগঞ্জ বিআরটিএতে ঘুষ লেনদেনের অভিযোগ, মাহবুব-উসমান-হেমায়েতকে ঘিরে প্রশ্ন

>> ঘুষ ছাড়া মেলে না সেবা, নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ

>> সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ

>> মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

>> ট্রাকচালক হত্যা মামলায় হাসিনাসহ ৩৪ আসামির অভিযোগ গঠন ফের পেছাল

আপনি পড়ছেন : শিক্ষা

বিভিন্ন বিভাগে শিক্ষক পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়


Rabeya ২৯ আগস্ট ২০২৬, বিকাল ৪:৩৭



বিভিন্ন বিভাগে শিক্ষক পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা—

  • সংগীত বিভাগ: প্রভাষক—২ জন
  • নাট্যকলা বিভাগ: প্রভাষক—২ জন
  • সমাজকর্ম বিভাগ: সহকারী অধ্যাপক—১ জন
  • গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ: প্রভাষক—১ জন
  • ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ: প্রভাষক—২ জন
  • জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ: সহকারী অধ্যাপক—১ জন ও প্রভাষক—১ জন
  • ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগ: প্রভাষক—১ জন
  • প্রিন্ট মেকিং বিভাগ: প্রভাষক—১ জন
  • ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগ: প্রভাষক—১ জন

আবেদনের যোগ্যতা

পদভেদে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিস্তারিত শর্ত বিশ্ববিদ্যালয়ের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের নিয়ম ও ফি

প্রথমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। এরপর নগদ বা রকেটের মাধ্যমে ৬০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।

আবেদনের প্রিন্ট কপির সঙ্গে শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, নম্বরপত্র ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। এ ছাড়া সদ্য তোলা তিন কপি সত্যায়িত রঙিন ছবি সংযুক্ত করতে হবে।

সব কাগজপত্রের আট সেট তৈরি করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) দপ্তরে পাঠাতে হবে। আবেদন ডাকযোগে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়া যাবে।

আবেদনের শেষ সময়: ১৬ সেপ্টেম্বর ২০২৬।

বিস্তারিত যোগ্যতা, আবেদন পদ্ধতি ও অন্যান্য শর্ত জানতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।