মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
৩ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> যুবদল নেতা নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের

>> শেখ হাসিনার বাবার তৈরি আইনেই তার বিচার হবে: তথ্য উপদেষ্টা

>> গোপালগঞ্জের সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

>> মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

>> মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা পোশাকশ্রমিকদের, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> মিরপুর মডেল থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

>> পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

>> সাভারে পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া

>> ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

>> মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

আপনি পড়ছেন : শিক্ষা

চাকরিতে আবেদনের বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর, আবেদন শুরু ৩১ আগস্ট


Rabeya ২৭ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:০৫



চাকরিতে আবেদনের বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর, আবেদন শুরু ৩১ আগস্ট


নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদগুলোতে আবেদন করতে ১ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর।

বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে।

আবেদন ফি

১ থেকে ৪ নম্বর ক্রমিকে থাকা পদের জন্য পরীক্ষা ফি টেলিটক সার্ভিস চার্জসহ ১১২ টাকা। ৫ নম্বর ক্রমিকে থাকা পদের জন্য ফি ৫৬ টাকা। অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে সব পদের জন্য আবেদন ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত ফি টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন শুরু ৩১ আগস্ট

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে পাঠানো আবেদন গ্রহণ করা হবে না।

অনলাইনে আবেদন শুরু হবে ৩১ আগস্ট ২০২৬ সকাল ১০টায়। আবেদন করার শেষ সময় ২৭ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৪টা।

প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করতে হবে।