বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ঘুষ ছাড়া মেলে না সেবা, নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ

>> সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ

>> মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

>> ট্রাকচালক হত্যা মামলায় হাসিনাসহ ৩৪ আসামির অভিযোগ গঠন ফের পেছাল

>> হাতকড়া পেছনে রেখে সিঁড়ি দিয়ে আদালতে ওঠানো নিয়ে পলকের আপত্তি

>> সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি: রিজভী

>> নারায়ণগঞ্জে কারাবন্দি যুবকের ঢামেকে মৃত্যু

>> ভারতে শেখ হাসিনার আইনি মর্যাদা কী, সংসদীয় কমিটিতে প্রশ্ন

>> বিদ্যালয় থেকে শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগ, ‘মেয়েধরা’ সন্দেহে নারীকে মারধর

>> যন্তর মন্তরের পথে রাহুল-প্রিয়াঙ্কা, পুলিশের বাধায় আটক বিরোধী নেতারা

আপনি পড়ছেন : শিক্ষা

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল, যেভাবে জানা যাবে


Rabeya ৯ আগস্ট ২০২৬, সকাল ১০:৪৯
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল, যেভাবে জানা যাবে

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা মোবাইল ফোনের এসএমএসের পাশাপাশি অনলাইনেও ফলাফল দেখতে পারবেন।

শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইট এবং কেন্দ্রীয়ভাবে নির্ধারিত দুটি ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। ফলে পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করেও ফলাফল সংগ্রহ করতে পারবেন।

এর আগে শনিবার (৮ আগস্ট) ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি জানান, দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল পাওয়া যাবে। পাশাপাশি কেন্দ্রীয়ভাবে eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করেও ফল দেখা যাবে।

এসএমএসে ফলাফল জানার নিয়ম

ইন্টারনেট ছাড়াও যেকোনো মোবাইল অপারেটরের সিম থেকে এসএমএস পাঠিয়ে এসএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে।

এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে SSC লিখতে হবে। এরপর একটি স্পেস দিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের প্রথম তিনটি অক্ষর, তারপর আরেকটি স্পেস দিয়ে পরীক্ষার্থীর রোল নম্বর এবং শেষে YEAR লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ হিসেবে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের এসএমএসের ফরম্যাট হবে:

SSC DHA ROLL YEAR

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থীদের ক্ষেত্রে লিখতে হবে:

SSC MAD ROLL YEAR

আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের জন্য এসএমএসের ধরন হবে:

SSC TEC ROLL YEAR

নির্ধারিত ফরম্যাটে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠানোর পর ফিরতি বার্তায় পরীক্ষার্থীর ফলাফল জানিয়ে দেওয়া হবে।