বুধবার, অক্টোবর ৭, ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ইকুরিয়া বিআরটিএতে দালালচক্রের প্রভাবের অভিযোগ, প্রতিদিন লাখ লাখ টাকার অনিয়মের দাবি

>> ওসমানী উদ্যানের অবকাঠামো নিয়ে প্রশ্ন, প্রতিমন্ত্রী বললেন—‘পৃথিবীর কোথাও এমন দেখিনি’

>> ছেলের পর বাবাও খুন, আতঙ্কে পরিবার—‘মামলা করব না, পুলিশ যা করার করবে’

>> পটুয়াখালীতে বনের গাছ কেটে জমি দখলের অভিযোগ, বন বিভাগের জিডি

>> ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪২, মুচলেকায় মুক্ত

>> ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের

>> ফেসবুক পোস্টের জন্য মৃত্যুদণ্ড, ছেলেকে ক্ষমার আবেদন মায়ের

>> আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়

>> কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন

>> বায়ুদূষণে শীর্ষে ঢাকা, ৯ এলাকায় বাতাস খুবই অস্বাস্থ্যকর

আপনি পড়ছেন : শিক্ষা

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বরের ঘোষণা


১৫ জুলাই ২০২৬, বিকাল ৪:৪৩
এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বরের ঘোষণা

বৈরি আবহাওয়ার কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে সরকার। পাশাপাশি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে থাকা দুটি ভুল প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে।

বুধবার জাতীয় সংসদে এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যেসব শিক্ষার্থী নির্ধারিত দিনে কোনো বিষয়ের পরীক্ষায় অংশ নিতে পারেননি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া একই বিষয়ের পরীক্ষার সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে নির্ধারিত তারিখে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।

শিক্ষামন্ত্রী জানান, চলতি বছর সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী। ভারী বৃষ্টি ও দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় বৈরি আবহাওয়ার কারণে অনেক পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে কেউ প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত না হন।

এদিকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল থাকায় ওই দুটি প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রশ্নপত্র প্রণয়নে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।