শনিবার, অক্টোবর ৩, ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট

>> শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

>> আখতারুজ্জামানের গ্রেপ্তার নিয়ে কটিয়াদীতে মিশ্র প্রতিক্রিয়া, মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ

>> ‘আমি আওয়ামী লীগার না’ বলে আদালত চত্বরে হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

>> দেশে আবার দুর্নীতি বেড়েছে, সীমান্তে পাহারা বসানোর দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর

>> বাসের টিকিট বিক্রি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত ১০

>> ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ১০ অক্টোবর দিল্লিতে বিক্ষোভের ডাক

>> সরকারি দপ্তরের পাশেই জরাজীর্ণ স্কুল ভবন, ঝুঁকি নিয়ে চলছে পাঠদান

>> ব্রাহ্মণবাড়িয়া বিআরটিএ কার্যালয়ে সেবা পেতে ঘুষ ও দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ

>> রাড্ডায় হামলা–মিষ্টির পদত্যাগ: বিএনপির কঠোরতা কতটা কার্যকর হবে?

আপনি পড়ছেন : শিক্ষা

ভূমিকম্প আতঙ্কে বন্ধ ঢাবি, হল ছাড়ছেন শিক্ষার্থীরা


ডেস্ক রিপোর্ট ২৩ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৪৬
ভূমিকম্প আতঙ্কে বন্ধ ঢাবি, হল ছাড়ছেন শিক্ষার্থীরা
ছবি:সংগৃহীত

কয়েক ঘণ্টার ব্যবধানে চার দফা ভূমিকম্পের পর উদ্ভূত পরিস্থিতিতে হল ছাড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশের পর রবিবার সকাল থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বিভিন্ন হলের শিক্ষার্থীরা হল ছাড়ছেন।

সম্প্রতি দুই দিনের মধ্যে চার দফা ভূমিকম্পের পর জরুরি পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল ত্যাগের নির্দেশ দিয়েছে।

ভূমিকম্প আতঙ্কে এই সিদ্ধান্তকে বেশিরভাগ শিক্ষার্থী স্বাগত জানালেও, কেউ কেউ মনে করছেন এটি হল ত্যাগের সমস্যার স্থায়ী সমাধান নয়। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর কয়েকজন আবাসিক শিক্ষার্থী নিরাপদ আবাসনের দৃশ্যমান সমাধানসহ তিন দফা দাবিতে ভিসির বাসভবনের সামনে রাতভর অবস্থান করেন।

প্রথমে একদিনের জন্য ক্লাস ও পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হলেও, শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় সিন্ডিকেট জরুরি বৈঠকে ১৫ দিনের ছুটি ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘রবিবার বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছেড়ে দিতে হবে। হলগুলো যাচাই-বাছাই করে পরে পুনরায় খোলা হবে। প্রকৌশলীরা ঝুঁকির সামগ্রিক মূল্যায়নের জন্য দুই সপ্তাহ সময় চেয়েছেন।’