মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> পুরো সড়ক বন্ধ করে নির্মাণকাজ, দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

>> হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৬

>> বেক্সিমকোর শ্রমিকদের জীবনে অনিশ্চয়তা, কেউ চা বিক্রি করছেন, কেউ চালাচ্ছেন অটোরিকশা

>> মহাকাশযুদ্ধের প্রস্তুতি বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে চীনের আহ্বান

>> ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: পদদলিত হয়ে স্বজনদের মৃত্যুর দাবি

>> রাজস্থানে স্থানীয় নির্বাচনে বিজেপির কোনোরকমে ‘মুখরক্ষা’

>> এইডস-যক্ষ্মা-ম্যালেরিয়া প্রতিরোধে ৪ হাজার ৩৯ কোটি টাকার প্রকল্প

>> চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিক রিমান্ডে

>> ২৮ বছরেও সংযোগ সড়ক হয়নি, অচল বুড়িচংয়ের সেতু

>> পাটের আঁশে লাভের আশা, ভালো ফলনে খুশি সাতক্ষীরার কৃষকেরা

আপনি পড়ছেন : শিক্ষা

বৃষ্টি উপেক্ষা করেও ভোট দিতে আসছেন ঢাবি শিক্ষার্থীরা


খায়রুন নাহার ৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:০৭
বৃষ্টি উপেক্ষা করেও ভোট দিতে আসছেন ঢাবি শিক্ষার্থীরা
ছবি:সংগৃহীত

ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের ভোট প্রয়োগ চলছে।নির্বাচনে ভোট প্রদানের জন্য বৃষ্টি উপেক্ষা করেও লাইনে দাঁড়িয়ে শৃঙ্খলা মেনে ভোট দিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা।মঙ্গলবার সকাল ৮ টা থেকে ভোট প্রদানের আনুষ্ঠানিকতা শুরু হয়।এরই মধ্যে শিক্ষার্থীরা লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন ।

উৎসবের আমেজে ভোট দিচ্ছেন বলে জানিয়েছে শিক্ষার্থীরা।দুপুর ১২ টার পর থেকে আকাশ মেঘলা দেখা যায় এবং দুপুুর পৌনে ২ টার দিকে বৃষ্টি শুরু হয়।বৃষ্টির মাঝেও ভোট দিতে আসা শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা জানান,৬ বছর পর ডাকসু নির্বাচন হচ্ছে তাই অনেকেরই এটা শেষ ভোট আবার অনেক শিক্ষার্থীর এটা প্রথম বারের মতন ভোট প্রদানের অভিজ্ঞতা।সব মিলিয়ে ভোট প্রদান করতে পেরে শিক্ষার্থীরা ভীষণ উচ্ছ্বসিত।