মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ওসমানী উদ্যানের অবকাঠামো নিয়ে প্রশ্ন, প্রতিমন্ত্রী বললেন—‘পৃথিবীর কোথাও এমন দেখিনি’

>> ছেলের পর বাবাও খুন, আতঙ্কে পরিবার—‘মামলা করব না, পুলিশ যা করার করবে’

>> পটুয়াখালীতে বনের গাছ কেটে জমি দখলের অভিযোগ, বন বিভাগের জিডি

>> ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪২, মুচলেকায় মুক্ত

>> ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের

>> ফেসবুক পোস্টের জন্য মৃত্যুদণ্ড, ছেলেকে ক্ষমার আবেদন মায়ের

>> আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়

>> কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন

>> বায়ুদূষণে শীর্ষে ঢাকা, ৯ এলাকায় বাতাস খুবই অস্বাস্থ্যকর

>> ‘মক্কা চুক্তি’ কার্যকর, সৌদি আরবে সেনা মোতায়েনে সম্মত তুরস্ক ও পাকিস্তান

আপনি পড়ছেন : শিক্ষা

ডাকসুু নির্বাচন

হাইকোর্টের রায় স্থগিতের মেয়াদ বাড়ল


ডেস্ক রিপোর্ট ২ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৪:৪৩
হাইকোর্টের রায় স্থগিতের মেয়াদ বাড়ল
ছবি:সংগৃহীত

ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের মেয়াদ বাড়িয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত।হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের করা আবেদনটি বুধবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য  নির্ধারিত হয়েছে।মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুুব এ আদেশ দেন।

হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ চলমান থাকবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।তিনি বলেছেন বুধবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এক নম্বর আইটেম হিসেবে থাকবে।

এর আগে এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার বিকেল ৩ টা ৫০ মিনিটে ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট।বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।