মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> দাম কমার পর নতুন দামে বিক্রি হচ্ছে সোনা

>> সরকারি কর্মকর্তাদের ৪২ ধরনের ভাতা করমুক্ত, কর বসে মাত্র ৩ আয়ে

>> নাইজেরিয়ায় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৩২

>> টেসলা-মার্সিডিজের চেয়েও মাল্টা আমদানিতে বেশি শুল্ক-কর

>> হরমুজ প্রণালিতে ইরানকে কি গোপনে ‘টোল’ দিচ্ছে উপসাগরীয় দেশগুলো?

>> সাংবাদিকদের দাবির মুখে হল প্রাধ্যক্ষ অব্যাহতি, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

>> ‘ঘুষ খাওয়ার জন্যই পোশাক পরেছি’—এএসআইয়ের বক্তব্যের ভিডিও ভাইরাল

>> ‘না পারলে বলে দিন, আমরা পারছি না’—সরকারকে গোলাম পরওয়ার

>> শেখ হাসিনাকে ফেরাতে সেনাবাহিনীতে প্রস্তুতি

>> কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, বিএনপিকে দায়ী করলেন নাহিদ ইসলাম

আপনি পড়ছেন : শিক্ষা

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে নতুন সচিব


নিজস্ব প্রতিবেদক ১৯ আগস্ট ২০২৫, বিকাল ৪:৫৯
কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে নতুন সচিব
ছবি:সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ রফিকুল ইসলাম।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নতুন সচিব হিসেবে পদায়ন পেয়েছেন মুহাম্মদ রফিকুল ইসলাম। তিনি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রায় আট মাস দায়িত্ব পালন শেষে গত বৃহস্পতিবার  অবসরে যান কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ. ম. কবিরুল ইসলাম। ১১তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা গত ডিসেম্বরে এই দায়িত্বে আসেন।