বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বিদ্যালয় থেকে শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগ, ‘মেয়েধরা’ সন্দেহে নারীকে মারধর

>> যন্তর মন্তরের পথে রাহুল-প্রিয়াঙ্কা, পুলিশের বাধায় আটক বিরোধী নেতারা

>> বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতা ঝোলানোর অভিযোগে যুবক আটক

>> মেসির বিদায়ী বক্তব্য: ‘আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে বিষাদময় দিন’

>> বিক্রি করতে না পেরে রাস্তায় শিশুকে ফেলে পালায় অপহরণকারীরা, ১৮ দিন পর উদ্ধার

>> ওসমানী উদ্যানের অবকাঠামো নিয়ে প্রশ্ন, প্রতিমন্ত্রী বললেন—‘পৃথিবীর কোথাও এমন দেখিনি’

>> ছেলের পর বাবাও খুন, আতঙ্কে পরিবার—‘মামলা করব না, পুলিশ যা করার করবে’

>> পটুয়াখালীতে বনের গাছ কেটে জমি দখলের অভিযোগ, বন বিভাগের জিডি

>> ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪২, মুচলেকায় মুক্ত

>> ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের

আপনি পড়ছেন : শিক্ষা

দুর্ঘটনার ক্ষত মুছে আংশিকভাবে খুলছে মাইলস্টোন কলেজ


ডেস্ক রিপোর্ট ৩ আগস্ট ২০২৫, সকাল ১১:১৬
দুর্ঘটনার ক্ষত মুছে আংশিকভাবে খুলছে মাইলস্টোন কলেজ
ছবি:সংগৃহীত

বিমান দুর্ঘটনার ১২ দিন পর আজ রবিবার খুলেছে রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ। তবে শুরুতেই কোনো ক্লাস বা একাডেমিক কার্যক্রম চালু হচ্ছে না।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের মানসিক স্বস্তি ফেরাতে সীমিত পরিসরে ক্যাম্পাস খোলা হয়েছে। এতে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষক-বন্ধুদের সঙ্গে দেখা করতে পারবে, সময় কাটাতে পারবে।

শনিবার সন্ধ্যায় কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বলেন, ২১ জুলাইয়ের দুর্ঘটনার পর পুরো ক্যাম্পাস ছিল গভীর শোকের মাঝে। এই সময়ে একমাত্র অগ্রাধিকার হলো শিক্ষার্থীদের মানসিক অবস্থার উন্নয়ন।

তিনি জানান, কলেজে দোয়া মাহফিল ও পরামর্শমূলক নানা আয়োজন চলবে। বিমান বাহিনীর সহায়তায় কলেজ ক্যাম্পাসে একটি চিকিৎসা ক্যাম্প চালু রয়েছে, যেখানে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক সহায়তা দেওয়া হচ্ছে।

শিক্ষকরাও শিক্ষার্থীদের পাশে থেকে কাউন্সেলিং চালিয়ে যাচ্ছেন। কেউ চাইলে একান্ত আলাপের সুযোগও পাচ্ছেন। ২১ জুলাইয়ের ঘটনার পর কলেজটি কয়েক দফা বন্ধ রাখা হয়। সর্বশেষ ঘোষণা অনুযায়ী ২ আগস্ট পর্যন্ত বন্ধ ছিল। তবে এই সময় প্রশাসনিক কাজ এবং আহতদের সহায়তায় একটি কন্ট্রোল রুম চালু ছিল।

কলেজ কর্তৃপক্ষ বলছে, ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরতে শিক্ষার্থীদের পাশে থেকে মানবিকভাবে কাজ করছে শিক্ষক ও অভিভাবকরা।