সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সাজাপ্রাপ্ত আসামিকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: শামা ওবায়েদ

>> শেখ হাসিনাকে ফেরাতে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো শর্ত নেই: শামা ওবায়েদ

>> আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আ.লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা

>> গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রম প্রচার না করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

>> বিআরটিএ কর্মকর্তা ইকবালের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

>> গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

>> পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

>> ১৯ নভেম্বর রাজপথে সতর্ক থাকার আহ্বান ছাত্র জমিয়তের

>> নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

আপনি পড়ছেন : শিক্ষা

১০৫ বছরে ঢাবি, দিনব্যাপী থাকছে যেসব আয়োজন


Desk Report ১ জুলাই ২০২৫, বিকাল ৩:৪৫
১০৫ বছরে ঢাবি, দিনব্যাপী থাকছে যেসব আয়োজন
ছবি:সংগৃহীত

১৯২১ সালের ১ জুলাই থেকে শুরু হয়েছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একাডেমিক কার্যক্রম।১০৫ বছরে পদার্পণ করতে যাচ্ছে দেশসেরা এই বিদ্যাপীঠ। 

ঢাবির এই মাইলফলককে স্মরণীয় করে রাখতে ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ইতিমধ্যেই বেশ কিছু কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 

কর্মসূচি অনুযায়ী সকাল ৯.৪৫ মিনিটে  উপাচার্য ভবন সংলগ্ন স্মৃতি চিরন্তন চত্বর থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। এরপর, সকাল ১০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মুখস্থ পায়রা চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় ও হলসমূহের পতাকা উত্তোলন করা হবে। 

এসময়, কেক কাটার পাশাপাশি জাতীয় সংগীত ও উদ্দীপনামূলক দেশাত্মবোধক গান পরিবেশিত হবে। এছাড়া, বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে অন্য একটি সংগীত পরিবেশিত হবে। 

পরবর্তীতে, সকাল ১০.৩০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় দিবসের প্রতিপাদ্য ‘বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

এছাড়াও, ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক স্থাপনাসমূহ এবং গুরুত্বপূর্ণ ভবনসমূহ আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। পাশাপাশি, আগামীকালের দিনব্যাপী কর্মসূচি পালনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।