বুধবার, অক্টোবর ৭, ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বিদ্যালয় থেকে শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগ, ‘মেয়েধরা’ সন্দেহে নারীকে মারধর

>> যন্তর মন্তরের পথে রাহুল-প্রিয়াঙ্কা, পুলিশের বাধায় আটক বিরোধী নেতারা

>> বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতা ঝোলানোর অভিযোগে যুবক আটক

>> মেসির বিদায়ী বক্তব্য: ‘আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে বিষাদময় দিন’

>> বিক্রি করতে না পেরে রাস্তায় শিশুকে ফেলে পালায় অপহরণকারীরা, ১৮ দিন পর উদ্ধার

>> ওসমানী উদ্যানের অবকাঠামো নিয়ে প্রশ্ন, প্রতিমন্ত্রী বললেন—‘পৃথিবীর কোথাও এমন দেখিনি’

>> ছেলের পর বাবাও খুন, আতঙ্কে পরিবার—‘মামলা করব না, পুলিশ যা করার করবে’

>> পটুয়াখালীতে বনের গাছ কেটে জমি দখলের অভিযোগ, বন বিভাগের জিডি

>> ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪২, মুচলেকায় মুক্ত

>> ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের

আপনি পড়ছেন : শিক্ষা

সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি পরীক্ষা, দ্রুত ফল প্রকাশ হবে: শিক্ষা উপদেষ্টা


Desk Report ২৬ জুন ২০২৫, বিকাল ৪:২১
সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি পরীক্ষা, দ্রুত ফল প্রকাশ হবে: শিক্ষা উপদেষ্টা
ছবি:সংগৃহীত

অতীতে পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের তিক্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্বচ্ছ নির্ভুল করা সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। ফল দ্রুত প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার।

বৃহস্পতিবার  সকালে রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, প্রশ্নফাঁস নিয়ে হুমকি থাকলেও এসএসসি পরীক্ষার মতো যথাযথভাবে এইচএসসি পরীক্ষা সম্পন্ন করা হবে। জুলাই গণঅভ্যুত্থানে যাদের অঙ্গহানি হয়েছে তাদের যথাযথভাবে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এ সময় পরিক্ষার্থীদের নির্বিঘ্নে হলে পৌঁছাতে হাতে সময় নিয়ে বের হওয়ার আহ্বানও জানান তিনি।