বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
১ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সার বিক্রয়কেন্দ্রের তালা ভাঙার চেষ্টা, বিএনপি নেতাকে শোকজ

>> বেশি সার সরবরাহের দাবি, তবু বিভিন্ন এলাকায় সংকটের অভিযোগ

>> বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, তিন কিশোর আটক

>> সাদা চুল কালো করে ট্রেনে পালানোর চেষ্টা, আখাউড়ায় ধরা পড়লেন আসামি

>> বেশির ভাগ অপরাধের পেছনে মাদক-জুয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

>> বিএনপি নেতার গোয়াল থেকে চুরি হওয়া গরু উদ্ধার, শোকজ

>> কেরানীগঞ্জে সেলুনে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা, আটক ২

>> আদালত অবমাননার অভিযোগে দুই আইনজীবীকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ

>> হেলমেট কিনছেন মান যাচাই করে? আমদানির সাড়ে ২৪ শতাংশ নিরাপত্তা পরীক্ষায় অনুত্তীর্ণ

>> গুলশান থানার ওসি প্রত্যাহার

আপনি পড়ছেন : শিক্ষা

ঢাবি ছাত্র সাম্যের মৃত্যুতে পূর্ণদিবস ক্লাস-পরীক্ষা স্থগিত


ডেস্ক রিপোর্ট
ঢাবি ছাত্র সাম্যের মৃত্যুতে পূর্ণদিবস ক্লাস-পরীক্ষা স্থগিত
ছবি:সংগৃহীত

শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য নিহত হওয়ার ঘটনায় বৃহস্পতিবার (১৫ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস ঘোষণা করা হয়েছে। এদিন অর্ধ দিবস বিশ্ববিদ্যালয়টির ক্লাস-পরীক্ষা বন্ধের কথা থাকলেও তা পূর্ণদিবস করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য’র মৃত্যুতে আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে আজ দুপুর ১টা পর্যন্ত অর্ধদিবস বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছিলো। এর ধারাবাহিকতায় আজকের পূর্ণদিবসের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

এর আগে গতকাল এক সংবাদ সম্মেলনে ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান অর্ধ দিবস ক্লাস-পরীক্ষা স্থগিতের কথা জানালেও হঠাৎই পূর্ণ দিবস বন্ধ থাকার ঘোষণা জানান হয়।

উল্লেখ্য, মঙ্গলবার (১৩ মে) রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য নিহত হন। সাম্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক।