মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪২, মুচলেকায় মুক্ত

>> ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের

>> ফেসবুক পোস্টের জন্য মৃত্যুদণ্ড, ছেলেকে ক্ষমার আবেদন মায়ের

>> আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়

>> কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন

>> বায়ুদূষণে শীর্ষে ঢাকা, ৯ এলাকায় বাতাস খুবই অস্বাস্থ্যকর

>> ‘মক্কা চুক্তি’ কার্যকর, সৌদি আরবে সেনা মোতায়েনে সম্মত তুরস্ক ও পাকিস্তান

>> দাম কমার পর নতুন দামে বিক্রি হচ্ছে সোনা

>> সরকারি কর্মকর্তাদের ৪২ ধরনের ভাতা করমুক্ত, কর বসে মাত্র ৩ আয়ে

>> নাইজেরিয়ায় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৩২

আপনি পড়ছেন : ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪২, মুচলেকায় মুক্ত


৬ অক্টোবর ২০২৬, বিকাল ৫:২২



ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪২, মুচলেকায় মুক্ত


ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪২ কিশোরকে আটক করেছে পুলিশ। পরে তাদের বয়স ও সামাজিক পরিস্থিতি বিবেচনায় অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ।

পুলিশ জানায়, পুনিয়াউট, দাতিয়ারা, রেলস্টেশন, অবকাশ পার্ক, কান্দিপাড়া, টেংকের পাড় ও মেড্ডাসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় পড়াশোনা বা প্রয়োজনীয় কাজ ছাড়া অকারণে ঘোরাফেরা ও আড্ডা দেওয়া ৪২ কিশোরকে আটক করা হয়।

তবে আটক কিশোরদের কারও বিরুদ্ধে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার নির্দিষ্ট তথ্য বা অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অভিভাবকদের অনুরোধে মুচলেকা নিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, কিশোর গ্যাংয়ের অপরাধপ্রবণতা ঠেকাতে শহরের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি বলেন, সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পরিচালিত অভিযানে অপরাধপ্রবণ এলাকায় অকারণে অবস্থান করা কিশোরদের আটক করা হয়। ভবিষ্যতে তারা কোনো অপরাধে জড়ালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে—এ বিষয়ে অভিভাবকদের সতর্ক করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং কিশোর গ্যাংয়ের বিস্তার প্রতিরোধ করাই এ ধরনের অভিযানের মূল উদ্দেশ্য। এজন্য শহরের বিভিন্ন এলাকায় অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।