রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
৩ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> চট্টগ্রাম কাস্টমসে ঘুষ ও হয়রানির অভিযোগ, ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা

>> জাজিরায় জেলেদের সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ওজনে কম দেওয়ার দাবি

>> বান্দরবান বিআরটিএর অফিস সহকারী জামালের বিরুদ্ধে জাল সনদে চাকরি ও অনিয়মের অভিযোগ

>> ‘দুপুরে ফেল, সন্ধ্যায় পাস!’ ইকুরিয়া বিআরটিএতে লাইসেন্স বাণিজ্যের অভিযোগ পরিদর্শক মনিষ কুমারের বিরুদ্ধে

>> রৌমারীতে অটোরিকশার ওপর ট্রাক উঠে নিহত ৫

>> কক্সবাজারে রিসোর্টে আগুনে ৬ পর্যটকের মৃত্যু, নিহতদের পরিচয় শনাক্ত

>> পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি

>> বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি

>> রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৪৮১, ৪০ মামলা

>> মুক্তি পেলেন নেহা, অভিজিৎ দীপকের অবস্থান জানতে চায় সিজেপি

আপনি পড়ছেন : গাজীপুর

সেপটিক ট্যাংকের নোংরা পানিতে দুই দিন, অবশেষে জীবিত উদ্ধার কুকুর


Rabeya ৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:২১



সেপটিক ট্যাংকের নোংরা পানিতে দুই দিন, অবশেষে জীবিত উদ্ধার কুকুর


গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন একটি ভবনের পাশে অরক্ষিত সেপটিক ট্যাংকের গর্তে পড়ে প্রায় দুই দিন আটকে থাকার পর একটি কুকুরকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয়রা।

রোববার দুপুর ১২টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামে ঘটনাটি ঘটে। প্রায় এক ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে কুকুরটিকে গর্ত থেকে বের করে আনা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, গত শুক্রবার দুপুরে নির্মাণাধীন ভবনের পাশে থাকা সেপটিক ট্যাংকের গর্তে পড়ে যায় কুকুরটি। ভবনটির নির্মাণকাজ প্রায় এক বছর ধরে বন্ধ থাকায় দীর্ঘদিন ধরেই সেপটিক ট্যাংকটি খোলা অবস্থায় ছিল। সময়ের সঙ্গে গর্তটির চারপাশে ঝোপঝাড় বেড়ে যাওয়ায় বাইরে থেকে সেটি সহজে দেখা যাচ্ছিল না।

রোববার ওই স্থান দিয়ে যাওয়ার সময় কয়েকজন বাসিন্দা নিচ থেকে অস্বাভাবিক শব্দ শুনতে পান। পরে ঝোপঝাড় সরিয়ে দেখেন, গভীর গর্তের ভেতরে কুকুরটি আটকে আছে। ট্যাংকের নোংরা পানিতে তখন তার শরীরের প্রায় অর্ধেক ডুবে ছিল।

খবর পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মী রমজান আলীসহ কয়েকজন ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা দড়ি, প্লাস্টিকের বস্তা ও কাঠের টুকরা ব্যবহার করে উদ্ধারের চেষ্টা শুরু করেন।

কয়েক দফায় বস্তার সাহায্যে কুকুরটিকে ওপরে তোলার চেষ্টা করা হলেও প্রতিবারই সেটি আবার নিচে পড়ে যায়। পরে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে সফল হন তাঁরা। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর কুকুরটিকে জীবিত অবস্থায় গর্ত থেকে বের করে আনা সম্ভব হয়।

উদ্ধারের পর কিছুক্ষণ কুকুরটি দুর্বল ও নিস্তেজ হয়ে পড়ে ছিল। পরে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠে এবং দৌড়ে কাছের লোকালয়ের দিকে চলে যায়।

উদ্ধারকাজে অংশ নেওয়া রমজান আলী বলেন, বিপদে পড়া প্রাণীটিকে উদ্ধার করা তাদের কাছে মানবিক দায়িত্ব। তাঁর মতে, এ ধরনের কাজ বিশেষ কিছু নয়; মানুষের উচিত সব প্রাণীর প্রতিই সহানুভূতিশীল হওয়া।

পরিবেশকর্মী ও নদী ও প্রকৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, প্রাণীরা প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ। কোনো প্রাণী বিপদে পড়লে তাকে রক্ষা করা মানুষের নৈতিক দায়িত্ব। নগরহাওলায় কুকুরটিকে জীবিত উদ্ধারের ঘটনাটি মানবিকতার একটি ভালো দৃষ্টান্ত।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন পরিত্যক্ত ও অরক্ষিত সেপটিক ট্যাংকটি ঢেকে রাখা হলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব। একই সঙ্গে নির্মাণাধীন ভবন ও খোলা গর্তের চারপাশে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করাও জরুরি।