বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি: রিজভী

>> নারায়ণগঞ্জে কারাবন্দি যুবকের ঢামেকে মৃত্যু

>> ভারতে শেখ হাসিনার আইনি মর্যাদা কী, সংসদীয় কমিটিতে প্রশ্ন

>> বিদ্যালয় থেকে শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগ, ‘মেয়েধরা’ সন্দেহে নারীকে মারধর

>> যন্তর মন্তরের পথে রাহুল-প্রিয়াঙ্কা, পুলিশের বাধায় আটক বিরোধী নেতারা

>> বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতা ঝোলানোর অভিযোগে যুবক আটক

>> মেসির বিদায়ী বক্তব্য: ‘আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে বিষাদময় দিন’

>> বিক্রি করতে না পেরে রাস্তায় শিশুকে ফেলে পালায় অপহরণকারীরা, ১৮ দিন পর উদ্ধার

>> ওসমানী উদ্যানের অবকাঠামো নিয়ে প্রশ্ন, প্রতিমন্ত্রী বললেন—‘পৃথিবীর কোথাও এমন দেখিনি’

>> ছেলের পর বাবাও খুন, আতঙ্কে পরিবার—‘মামলা করব না, পুলিশ যা করার করবে’

আপনি পড়ছেন : নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে কারাবন্দি যুবকের ঢামেকে মৃত্যু


Sifat Islam Sohag ৮ অক্টোবর ২০২৬, সকাল ১১:২০



নারায়ণগঞ্জে কারাবন্দি যুবকের ঢামেকে মৃত্যু


নারায়ণগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মো. সজীব আহমেদ (২৫) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দুস।

সজীব নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার বাসিন্দা মো. সানাউল্লাহর ছেলে।

কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, কয়েক দিন ধরে অসুস্থ থাকায় সজীব কারাগারের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত শনিবার (৩ অক্টোবর) তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার প্রয়োজন মনে করে ঢামেক হাসপাতালে পাঠান। পরে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জেল সুপার আব্দুল কুদ্দুস জানান, সজীবের শারীরিক ওজন বেশি ছিল এবং তার রক্তচাপজনিত সমস্যাও দেখা দিয়েছিল। অসুস্থতার কারণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে বলে জানান তিনি।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ১২ জুলাই ডাকাতির প্রস্তুতির অভিযোগে একটি বিদেশি রিভলবার ও গুলিসহ সজীবকে গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।