মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ওসমানী উদ্যানের অবকাঠামো নিয়ে প্রশ্ন, প্রতিমন্ত্রী বললেন—‘পৃথিবীর কোথাও এমন দেখিনি’

>> ছেলের পর বাবাও খুন, আতঙ্কে পরিবার—‘মামলা করব না, পুলিশ যা করার করবে’

>> পটুয়াখালীতে বনের গাছ কেটে জমি দখলের অভিযোগ, বন বিভাগের জিডি

>> ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪২, মুচলেকায় মুক্ত

>> ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের

>> ফেসবুক পোস্টের জন্য মৃত্যুদণ্ড, ছেলেকে ক্ষমার আবেদন মায়ের

>> আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়

>> কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন

>> বায়ুদূষণে শীর্ষে ঢাকা, ৯ এলাকায় বাতাস খুবই অস্বাস্থ্যকর

>> ‘মক্কা চুক্তি’ কার্যকর, সৌদি আরবে সেনা মোতায়েনে সম্মত তুরস্ক ও পাকিস্তান

আপনি পড়ছেন : নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তারে বাধা, ফিরে গেল পুলিশ


Rabeya ১৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:১৯



নারায়ণগঞ্জে সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তারে বাধা, ফিরে গেল পুলিশ


নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফয়সাল মোহাম্মদকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পড়ে পুলিশ। পরে তাঁকে গ্রেপ্তার না করেই ঘটনাস্থল ত্যাগ করে পুলিশের দল।

মঙ্গলবার রাত ৯টার দিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় ফয়সাল মোহাম্মদ এজাহারভুক্ত আসামি। তাঁকে গ্রেপ্তারের উদ্দেশ্যে রাতে বন্দর থানার পুলিশের একটি দল তাঁর বাড়ি ও কার্যালয়ে অভিযান চালায়। ওই সময় তিনি কার্যালয়ে অবস্থান করছিলেন।

পুলিশের উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় কয়েক শ নারী-পুরুষ রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেখানে মানুষের সংখ্যা বাড়তে থাকে। পরিস্থিতির মধ্যে একপর্যায়ে পুলিশ ফয়সাল মোহাম্মদকে গ্রেপ্তার না করেই সেখান থেকে চলে যায়।

স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, এলাকায় ফয়সাল মোহাম্মদের জনসমর্থন রয়েছে। তাঁদের ভাষ্য, তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও সহিংসতা বা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। তাঁকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা রাস্তায় নেমে বিক্ষোভ করেন।

তবে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিনের বক্তব্য ভিন্ন। তাঁর দাবি, পুলিশ ফয়সাল মোহাম্মদকে গ্রেপ্তার করতে গেলে তিনি বাড়ি ও কার্যালয় থেকে কৌশলে সরে যান। এ কারণে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।