সোমবার, অক্টোবর ৫, ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ‘ঘুষ খাওয়ার জন্যই পোশাক পরেছি’—এএসআইয়ের বক্তব্যের ভিডিও ভাইরাল

>> ‘না পারলে বলে দিন, আমরা পারছি না’—সরকারকে গোলাম পরওয়ার

>> শেখ হাসিনাকে ফেরাতে সেনাবাহিনীতে প্রস্তুতি

>> কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, বিএনপিকে দায়ী করলেন নাহিদ ইসলাম

>> রেমিট্যান্সের বড় উৎস মধ্যপ্রাচ্য, তবু আরবি ভাষা প্রশিক্ষণে অবহেলা কেন?

>> এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার ১,৮৩৭ টাকা

>> আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার এই হাল কেন?

>> সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই বাড়িতে হামলা-ভাঙচুর, আটক ২

>> ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়রপ্রার্থী হিসেবে সেলিম উদ্দিন ও সাদিক কায়েমের নাম জানাল জামায়াত

>> ডাববোঝাই নছিমন অতিক্রম করতে গিয়ে সংঘর্ষ, প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

আপনি পড়ছেন : নারায়ণগঞ্জ

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণ–অনশন, আন্দোলনকারীদের পাশে এমপি


Rabeya ২৫ আগস্ট ২০২৬, বিকাল ৩:৫৮



প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণ–অনশন, আন্দোলনকারীদের পাশে এমপি


প্রিপেইড মিটার স্থাপনের কার্যক্রম বন্ধ, বাড়তি বিদ্যুৎ বিল প্রত্যাহার এবং আগের ডিজিটাল মিটার পুনর্বহালের দাবিতে নারায়ণগঞ্জে গণ–অনশন কর্মসূচি পালন করেছেন নাগরিক অধিকার ফোরামের নেতা-কর্মীরা।

মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে নারায়ণগঞ্জ–৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে তাঁদের পানি পান করিয়ে অনশন ভাঙান।

গণ–অনশনে নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক মাহবুবুর রহমান (ইসমাইল) বলেন, বিদ্যুৎ খাতের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির আর্থিক চাপ গ্রাহকদের ওপর দেওয়া হচ্ছে বলে তাঁরা মনে করেন। এ কারণেই প্রিপেইড মিটার বাতিলের দাবিতে কর্মসূচি নেওয়া হয়েছে।

তিনি অভিযোগ করেন, প্রিপেইড মিটারের স্ল্যাব পদ্ধতির কারণে অনেক গ্রাহককে আগের তুলনায় বেশি অর্থ গুনতে হচ্ছে। তাঁদের দাবি, অতিরিক্ত আদায় করা অর্থ প্রত্যাহারের পাশাপাশি প্রিপেইড মিটার স্থাপনের কার্যক্রম পুরোপুরি বন্ধ করতে হবে।

সংগঠনের প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান (মাসুম) বলেন, নারায়ণগঞ্জের অনেক বাসিন্দা তাঁদের দাবির সঙ্গে একমত। ভবিষ্যতে বিভিন্ন এলাকায় প্রিপেইড মিটার স্থাপনের উদ্যোগ নেওয়া হলে তা প্রতিহত করার ঘোষণা দেন তিনি।

অনশনে বক্তারা আরও বলেন, যেসব গ্রাহকের পুরোনো ডিজিটাল মিটার খুলে প্রিপেইড মিটার বসানো হয়েছে, সেসব স্থানে আগের মিটার পুনরায় স্থাপন করতে হবে। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা।

এর আগে গত ১১ আগস্ট একই দাবিতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও গণমিছিল করেছিল নাগরিক অধিকার ফোরাম। ওই কর্মসূচি থেকে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ না হলে হরতালসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছিল। এর ধারাবাহিকতায় এবার গণ–অনশন কর্মসূচি পালন করা হলো।

কর্মসূচি চলাকালে নারায়ণগঞ্জ–৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তিনি বলেন, প্রিপেইড মিটার স্থাপনের বিষয়টি সরকারি নীতিনির্ধারণের সঙ্গে সম্পর্কিত। তাই আন্দোলনকারীদের দাবিগুলো সরকারের কাছে তুলে ধরার পাশাপাশি জাতীয় সংসদেও বিষয়টি উত্থাপনের চেষ্টা করবেন তিনি।

এমপি আবুল কালাম বলেন, সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবে বলে তিনি আশা করছেন। চলমান সংসদ অধিবেশনেই দাবিগুলো তুলে ধরার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

পরে সংসদ সদস্যের আহ্বানে পানি পান করে গণ–অনশন কর্মসূচি শেষ করেন আন্দোলনকারীরা।