বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
১ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সার বিক্রয়কেন্দ্রের তালা ভাঙার চেষ্টা, বিএনপি নেতাকে শোকজ

>> বেশি সার সরবরাহের দাবি, তবু বিভিন্ন এলাকায় সংকটের অভিযোগ

>> বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, তিন কিশোর আটক

>> সাদা চুল কালো করে ট্রেনে পালানোর চেষ্টা, আখাউড়ায় ধরা পড়লেন আসামি

>> বেশির ভাগ অপরাধের পেছনে মাদক-জুয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

>> বিএনপি নেতার গোয়াল থেকে চুরি হওয়া গরু উদ্ধার, শোকজ

>> কেরানীগঞ্জে সেলুনে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা, আটক ২

>> আদালত অবমাননার অভিযোগে দুই আইনজীবীকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ

>> হেলমেট কিনছেন মান যাচাই করে? আমদানির সাড়ে ২৪ শতাংশ নিরাপত্তা পরীক্ষায় অনুত্তীর্ণ

>> গুলশান থানার ওসি প্রত্যাহার

আপনি পড়ছেন : মতামত

আসফাক হোসেনের কবিতা "মেঘলা মাগরিব''


সাহিত্য ডেস্ক ২৫ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৩:৩৪
আসফাক হোসেনের কবিতা
ছবি:সংগৃহীত


মেঘলা মাগরিব

মুহাম্মদ আসফাক হোসেন


কে ছড়ালো কালো কেশ আকাশে

কে তুলল ধূসর সুর ভেজা বাতাসে,

কার্জনের নির্জনতা পেয়ে বসেছে 

আজ বহু অপেক্ষার পর সে এসেছে।

থমথমে লাগছে চারিপাশ

সামনের পুকুরের জল স্থির,

চেয়ে তাকিয়ে আকাশে 

হয়ে আছে তারা ধীর।

মুচকি হেসে আমিও দেখি

ধূসর রঙের পাল তোলা নৌকো,

আজ আমি লেখা সে

এই মেঘলা সন্ধ্যায় কেউ নেইতো।

শুনি দূর থেকে আযানধ্বনি 

বেজায় বিষন্নতা লাগে হঠাৎ,

দিনের মৃত্যু বাজে চৌদিকে 

আড়ালে শ্রাবণী নিশির প্রকাশ।