মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> পুরো সড়ক বন্ধ করে নির্মাণকাজ, দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

>> হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৬

>> বেক্সিমকোর শ্রমিকদের জীবনে অনিশ্চয়তা, কেউ চা বিক্রি করছেন, কেউ চালাচ্ছেন অটোরিকশা

>> মহাকাশযুদ্ধের প্রস্তুতি বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে চীনের আহ্বান

>> ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: পদদলিত হয়ে স্বজনদের মৃত্যুর দাবি

>> রাজস্থানে স্থানীয় নির্বাচনে বিজেপির কোনোরকমে ‘মুখরক্ষা’

>> এইডস-যক্ষ্মা-ম্যালেরিয়া প্রতিরোধে ৪ হাজার ৩৯ কোটি টাকার প্রকল্প

>> চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিক রিমান্ডে

>> ২৮ বছরেও সংযোগ সড়ক হয়নি, অচল বুড়িচংয়ের সেতু

>> পাটের আঁশে লাভের আশা, ভালো ফলনে খুশি সাতক্ষীরার কৃষকেরা

আপনি পড়ছেন : মতামত

তরুণ কবি মুহাম্মদ আসফাক হোসেনের লেখা কবিতা "মানবী"


সাহিত্য ডেস্ক ১২ আগস্ট ২০২৫, দুপুর ১২:২৬
তরুণ কবি মুহাম্মদ আসফাক হোসেনের লেখা কবিতা
মুহাম্মদ আসফাক হোসেন ছবি:সংগৃহীত

          মানবী


কাব্য তোমার চোখেরই জন্ম
শুধু নামগুলো তাদের ভিন্ন ভিন্ন।
এই পৃথিবীটা এখন তোমারই তো
বেছে নিতে পারো জীবন নিজের মতো।
তুমি চাইলেই শিহরণ জাগাতে পারো
তুমুল জৈবিক উত্তেজনার, 
তুমি চাইলেই শিহরণ জাগাতে পারো
সারা সমাজকে তোমার সামনে নত হওয়ার।
তুমি নদী নও আর এখন,
তুমি মহাসাগরের সমান আজ।
তুমি চাইলে হতে পারো ময়ূরী
চাইলেই তুমি একাগ্রী দুরন্ত বাজ।
তুমি চাইলেই মোড় ঘুরাতে পারো
মনুষ্য জাতির শরীর থেকে ফের প্রাণে,
তুমি গড়তে পারো ভাঙতে পারো
চাইলে মিশে যেতে পারো দরদভরা গানে।
তুমি আড়ালে থেকে হতে পারো
নিগুঢ় আকর্ষণের মর্মগাঁথা
তুমি ভাঙতে পারো দুর্গ 
গড়তে পারো নির্লজ্জ প্রথা।
হতে পারো তুমি রাধুনী 
মাতৃসত্তার অধিকারিণী হতে পারো,
তুমি চাইলে ছুড়ে দিতে পারো সংসার।
তুমি চাইলেই লাস্যময়ীতার মূর্তি
হতে পারো পবিত্র হাসি সেজদার, পূজার।
হতে পারো আগুন আলো
অগ্নিকুন্ড ভীষণ জ্বালাময়ী, 
তুমি এনে দিতে পারো জগৎ সুস্থতা
তুমি রোগ, তুমিই নিরাময়ী।
তুমি কলংক হতে পারো চাইলেই
হতে পারো বিনীতা কাজল,
চাইলেই হতে পারো ঝড় ঝঞ্জা
হতে পারো গম্ভীর অভিমানী বাদল। 
তুমি ছিঁড়ে দিতে পারো মায়াবন্ধন
হতে পারো তুমি মায়াহীন হাসি,
শুধু চুলের শেকলেই বাঁধতে পারো
বেঁধে বানাতে পারো সভ্যতাকে দাসী।