শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> রাড্ডার ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চাইলেন জামায়াত আমির

>> রাড্ডা ভাঙচুরের ঘটনায় কঠোর অবস্থানে সরকার, দলীয় নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

>> ‘মা নেই, এখন আপনারাই আমাকে দেখে রাখবেন’—ফুলগাজীতে তারেক রহমান

>> রাউজানে পুলিশের সঙ্গে গোলাগুলির অভিযোগ, রাতভর অভিযানে গ্রেপ্তার ১

>> শরীয়তপুর আদালত চত্বরে তিন আইনজীবীকে মারধরের অভিযোগ, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়নি

>> রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: পদত্যাগ করলেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

>> অনশনের পর মধ্যরাতে ময়মনসিংহে ২০ জনের নিয়োগপত্র, বঞ্চিত আরও দুজন

>> বিরোধী দলগুলোর কর্মসূচির মধ্যে মাঠের তৎপরতা বাড়াচ্ছে বিএনপি

>> যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে

>> মোস্তাফিজের ২ ওভারে ৪১ রান, পাকিস্তানের কাছে ৬ উইকেটে হারল বাংলাদেশ

আপনি পড়ছেন : গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় জুলাই স্মরণে নির্মিত তোরণে আগুন, তদন্তে পুলিশ


Rabeya ২ আগস্ট ২০২৬, বিকাল ৪:৩৮



টুঙ্গিপাড়ায় জুলাই স্মরণে নির্মিত তোরণে আগুন, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নির্মিত একটি স্মারক তোরণে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় তোরণের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিষয়টি ঘিরে স্থানীয় পর্যায়ে আলোচনা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, জুলাই আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বিকেলে তোরণটি নির্মাণ করা হয়। তবে গভীর রাতে দুর্বৃত্তরা সেখানে আগুন দেয় বলে অভিযোগ উঠেছে।

আগুনে তোরণের একটি অংশ পুড়ে যায়। পাশাপাশি তোরণে থাকা কয়েকজন সংগঠকের নাম ও ছবিসংবলিত অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।

পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সী দাবি করেন, তোরণ নির্মাণের পর তাঁরা অন্য একটি কর্মসূচিতে অংশ নিতে বাইরে ছিলেন। পরে স্থানীয়দের মাধ্যমে তোরণে আগুন দেওয়ার খবর পান। তিনি এ ঘটনাকে নিন্দনীয় উল্লেখ করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান।

এদিকে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে এবং কী কারণে আগুন দেওয়া হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, রোববার দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পাওয়া গেলে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।