রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> নওগাঁয় বাসচালককে মারধরের প্রতিবাদে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

>> পুলিশ দেখে কেক ও মোটরসাইকেল ফেলে পালালেন ছাত্রলীগের নেতা-কর্মীরা

>> ওসমান হাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন জমার সময় আবারও বাড়ল

>> কত দিন মাঠের বাইরে থাকবেন এমবাপ্পে?

>> বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টিডাম্পিং শুল্ক, প্রভাব পড়তে পারে রপ্তানিতে

>> যুক্তরাষ্ট্রের পথে চীনের দুই জায়ান্ট পান্ডা, থাকবে ১০ বছর

>> অন্তরঙ্গ ভিডিও করে ব্ল্যাকমেলের অভিযোগে নিরঞ্জন হত্যা: পিবিআই

>> সালমানের স্টুডিওতে হামলা নিয়ে শফিকুর রহমানের প্রতিক্রিয়া

>> দক্ষিণ আফ্রিকার পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭

>> নিরাপত্তা পরিস্থিতিতে রিয়াদে এক সপ্তাহ স্কুল বন্ধ, অনলাইনে চলবে ক্লাস

আপনি পড়ছেন : শরীয়তপুর

পুলিশ দেখে কেক ও মোটরসাইকেল ফেলে পালালেন ছাত্রলীগের নেতা-কর্মীরা


Rabeya ২৭ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৪:০৫



পুলিশ দেখে কেক ও মোটরসাইকেল ফেলে পালালেন ছাত্রলীগের নেতা-কর্মীরা


শরীয়তপুরের জাজিরায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক নিয়ে জড়ো হওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর খবর পেয়ে তাঁরা কেক ও পাঁচটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান।

শনিবার রাতে উপজেলার গরম বাজারের জোড়াব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে শেখ হাসিনার ছবি থাকা একটি কেক এবং পাঁচটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যার পর কয়েকজন তরুণ জোড়াব্রিজ এলাকায় জড়ো হন। স্থানীয়ভাবে তাঁদের ছাত্রলীগের নেতা-কর্মী হিসেবে পরিচয় রয়েছে বলে জানা গেছে। একপর্যায়ে তাঁরা সেখানে কেক কাটার প্রস্তুতি নেন এবং বিভিন্ন স্লোগান দেন।

বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা তরুণেরা দ্রুত সরে যান। যাওয়ার সময় তাঁরা কেক ও মোটরসাইকেলগুলো রেখে যান।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ জানান, নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী কেক নিয়ে সড়কে অবস্থান করছেন—এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশ আসার বিষয়টি বুঝতে পেরে তাঁরা কেক ও পাঁচটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান।

ওসি আরও জানান, জব্দ করা মোটরসাইকেলগুলোর নিবন্ধন নম্বর যাচাই করা হচ্ছে। এগুলোর মালিক ও ব্যবহারকারীদের শনাক্ত করার পর প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনা সরকারের পতনের পর শরীয়তপুরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অনেক নেতা-কর্মী আত্মগোপনে চলে যান। পরবর্তী সময়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এরপরও বিভিন্ন সময়ে দলটির নেতা-কর্মীদের ঝটিকা মিছিল ও বিভিন্ন কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে।

এসব ঘটনায় জেলার বিভিন্ন থানায় মামলা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার বিকেলে শরীয়তপুর শহরের মাদারীপুর-শরীয়তপুর সড়কেও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের একটি মিছিলের খবর পাওয়া যায়। ওই মিছিল থেকে একজনকে আটক করা হয়েছিল।