মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ওসমানী উদ্যানের অবকাঠামো নিয়ে প্রশ্ন, প্রতিমন্ত্রী বললেন—‘পৃথিবীর কোথাও এমন দেখিনি’

>> ছেলের পর বাবাও খুন, আতঙ্কে পরিবার—‘মামলা করব না, পুলিশ যা করার করবে’

>> পটুয়াখালীতে বনের গাছ কেটে জমি দখলের অভিযোগ, বন বিভাগের জিডি

>> ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪২, মুচলেকায় মুক্ত

>> ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের

>> ফেসবুক পোস্টের জন্য মৃত্যুদণ্ড, ছেলেকে ক্ষমার আবেদন মায়ের

>> আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়

>> কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন

>> বায়ুদূষণে শীর্ষে ঢাকা, ৯ এলাকায় বাতাস খুবই অস্বাস্থ্যকর

>> ‘মক্কা চুক্তি’ কার্যকর, সৌদি আরবে সেনা মোতায়েনে সম্মত তুরস্ক ও পাকিস্তান

আপনি পড়ছেন : যশোর

বাবার লাশ রেখে ২ ভাইয়ের মারামারি, এবার মাকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ


২৬ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭:০১



বাবার লাশ রেখে ২ ভাইয়ের মারামারি, এবার মাকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ


যশোরের কেশবপুরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাবার লাশ রেখে দুই ভাইয়ের মারামারির ঘটনার পর এবার তাঁদের মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

গত সোমবার ভোরে সন্ন্যাসগাছা গ্রামের খালেক মান (৭৫) মারা যান। এরপর তাঁর দুই ছেলে মাহবুবুর রহমান ও আসাবুল সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন। একপর্যায়ে দুই ভাই ও তাঁদের স্ত্রীরা মারামারিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

পরে আসাবুল ও তাঁর স্ত্রী হাসপাতাল থেকে বাড়ি ফিরে তাঁদের সঙ্গে থাকা মা নুরজাহান বেগমকে (৭০) বাড়ি থেকে বের করে দেন বলে অভিযোগ করেন ওই বৃদ্ধা। এরপর তিনি মেয়ের বাড়িতে আশ্রয় নেন।

বুধবার নুরজাহান বেগম দুই ছেলের বিরুদ্ধে ভরণপোষণ না দেওয়া, দুর্ব্যবহার এবং স্বামীর দাফনে বাধা দেওয়ার অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। তিনি বলেন, বৃদ্ধ বয়সে ছেলেরা তাঁর দায়িত্ব নিচ্ছেন না এবং তিনি এখন অসহায় অবস্থায় রয়েছেন।

নুরজাহানের মেয়ে তাসলিমা বলেন, দুই ভাই মাকে তাড়িয়ে দিয়েছেন। তিনি মাকে ফেলে দিতে পারবেন না। ভাইয়েরা দায়িত্ব না নিলে তিনিই মায়ের দেখাশোনা করবেন।

অন্যদিকে বড় ছেলে মাহবুবুর রহমান বলেন, তাঁর বাবা তাঁর কাছে থাকতেন এবং মা ছোট ভাইয়ের কাছে থাকতেন। তবে প্রয়োজন হলে তিনি মায়ের দায়িত্ব নেবেন বলেও জানান।

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ইউএনও আনোয়ার হোসেন বলেন, অভিযোগটি পাওয়া গেছে। ওই বৃদ্ধাকে আইনগত সহায়তা দেওয়া হবে।