সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> কলকাতার চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত বাংলাদেশের দুই সিনেমা

>> হরমুজ নিয়ে ইরান-উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত, কূটনীতিতে নতুন অনিশ্চয়তা

>> নতুন লিফটের ব্যবস্থা করার দাবি ডাকসুর, ডিন বললেন ‘মিথ্যাচার’

>> বিজিবিতে সিপাহী পদে চাকরি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

>> নাকভির কাছ থেকে ট্রফি নিতে আপত্তি কেন, ব্যাখ্যা দিল বিসিসিআই

>> সড়ক দুর্ঘটনার শিকার পরিবারগুলোর জন্য বিআরটিএর ৯৮ লাখ টাকার সহায়তা

>> চোটে এবার মাঠের বাইরে আলভারেজ

>> ঢাকা দক্ষিণ সিটির নতুন চার ওয়ার্ডে ১৩০ কোটি টাকার প্রকল্প বিবেচনায়

>> গাজীপুরে দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতন, গরম খুন্তির ছ্যাঁকা: গ্রেপ্তার ৩ শিক্ষক

>> বিয়ের আনন্দ শেষে বাড়ি ফেরা হলো না চারজনের

আপনি পড়ছেন : ঝিনাইদহ

গণভোটসহ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ


ডেস্ক রিপোর্ট ২৭ অক্টোবর ২০২৫, সন্ধ্যা ৭:৪৩
গণভোটসহ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ
ছবি:সংগৃহীত

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী।

সোমবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশে অংশ নেন জামায়াত নেতাকর্মীরা। এতে জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল আওয়ালের সঞ্চালনায় বক্তব্য রাখেন— জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মো. আবুবকর, নায়েবে আমীর আব্দুল আলীম, কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু তালেব, শৈলকূপা উপজেলা জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান।

এ সময় বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই শহীদদের রক্তে অর্জিত সরকার। এই সরকার যদি কোনো সাম্রাজ্যবাদী দখলবাজ শক্তির কাছে মাথা নত করে, তাহলে জনগণ আবারও রাজপথে নেমে নতুন বিপ্লবের ডাক দেবে। জুলাই গণ-অভ্যুত্থান বিরোধী সকল অপচেষ্টা রুখে দেবে জনগণ।

আগামী ২৫ নভেম্বরের মধ্যে গণভোটের জোর দাবি করে জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণ করে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।

জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবি আদায় কিভাবে করতে হয়, তা বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালো করেই জানে। পতিত ফ্যাসিবাদের দোসররা আবারও মাথা চাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। জনগণ বাংলার মাটিতে তাদের আর কোনো সুযোগ দিতে চাই না। জনগণ জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদের দোসরদের জনগণ রুখে দেবে।