শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে

>> রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজন অব্যাহতি

>> বাসে ৫ থেকে ১০ টাকা বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

>> বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত, কিশোরকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ

>> সাভারে বাসে অগ্নিসংযোগ: বাসমালিক, সাংবাদিকসহ ৪০ জনের নামে মামলা

>> সাভারে বাসে অগ্নিসংযোগ: বাসমালিক, সাংবাদিকসহ ৪০ জনের নামে মামলা

>> ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ প্রতিষ্ঠানের অনাপত্তিপত্র বাতিল

>> ফুটবলে অরুচি না ধরলেও অন্য খেলায় মন মজেছে কেইনের

>> যেখানেই এনসিপিকে পাওয়া যাবে, সেখানেই লাঠিপেটা দেওয়া হবে: সিলেটে বিএনপি নেতা

>> তেলের দাম আবার ১০০ ডলারের ওপরে, কোন দিকে যাচ্ছে বাজার

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

তাড়াশে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন


Rabeya ১৬ আগস্ট ২০২৬, দুপুর ২:১৭
তাড়াশে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

মুন্নি আহমেদ, তাড়াশ, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাড়াশে নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ। এবারের আয়োজনের প্রতিপাদ্য— “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ—সবার আগে বাংলাদেশ”।

রোববার সকালে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে তাড়াশে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। পরে স্থানীয় একটি জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর।

এ সময় আরও বক্তব্য দেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম জাফর, উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা হযরত আলী, সমবায় কর্মকর্তা দীনবন্ধু মৃধা এবং সফল মৎস্য চাষি রবিউল করিম ও আব্দুর রহমানসহ অন্যরা।

বক্তারা বলেন, মাছ উৎপাদনে আধুনিক প্রযুক্তি ও উন্নত চাষ পদ্ধতির ব্যবহার বাড়াতে হবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ের মৎস্য চাষিদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা গেলে উৎপাদন আরও বাড়ানো সম্ভব। দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণেও মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তারা উল্লেখ করেন।

আলোচনা সভা শেষে মৎস্য চাষে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাড়াশ উপজেলার কয়েকজন সফল মৎস্য চাষির হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।