রবিবার, অক্টোবর ৪, ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> রেমিট্যান্সের বড় উৎস মধ্যপ্রাচ্য, তবু আরবি ভাষা প্রশিক্ষণে অবহেলা কেন?

>> এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার ১,৮৩৭ টাকা

>> আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার এই হাল কেন?

>> সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই বাড়িতে হামলা-ভাঙচুর, আটক ২

>> ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়রপ্রার্থী হিসেবে সেলিম উদ্দিন ও সাদিক কায়েমের নাম জানাল জামায়াত

>> ডাববোঝাই নছিমন অতিক্রম করতে গিয়ে সংঘর্ষ, প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

>> একাধিক দেশের নেতার সঙ্গে ট্রাম্পের ছবি প্রায় একই রকম কেন?

>> চট্টগ্রাম বন্দরের ৯ কনটেইনারে বিপজ্জনক রাসায়নিক, ধ্বংস হবে রূপগঞ্জে

>> গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট

>> শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

আপনি পড়ছেন : দিনাজপুর

দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনকে অ্যাম্বুলেন্স দিল এনসিসি ব্যাংক


Rabeya ২৪ আগস্ট ২০২৬, দুপুর ১:২২



দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনকে অ্যাম্বুলেন্স দিল এনসিসি ব্যাংক


সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনকে আধুনিক চিকিৎসা সরঞ্জামসমৃদ্ধ একটি অ্যাম্বুলেন্স দিয়েছে এনসিসি ব্যাংক পিএলসি।

সম্প্রতি ঢাকার সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদের হাতে অ্যাম্বুলেন্সটির চাবি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন ও প্রতিমন্ত্রী ফারজানা শারমীন উপস্থিত ছিলেন। এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম ফাউন্ডেশনের প্রতিনিধির কাছে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।

এ সময় সমাজকল্যাণসচিব মোহাম্মদ আবু ইউছুফ, এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিনসহ দুই প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান বলেন, শিক্ষা ও চিকিৎসার পাশাপাশি কৃষি, পরিবেশ এবং সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যাংকটি বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছে। নতুন অ্যাম্বুলেন্সটি দিনাজপুরসহ আশপাশের এলাকার হৃদ্‌রোগীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানিয়েছে, আধুনিক চিকিৎসা সরঞ্জামসমৃদ্ধ অ্যাম্বুলেন্সটি জরুরি রোগী পরিবহন ও দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সহায়ক হবে।