শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
২ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> রৌমারীতে অটোরিকশার ওপর ট্রাক উঠে নিহত ৫

>> কক্সবাজারে রিসোর্টে আগুনে ৬ পর্যটকের মৃত্যু, নিহতদের পরিচয় শনাক্ত

>> পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি

>> বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি

>> রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৪৮১, ৪০ মামলা

>> মুক্তি পেলেন নেহা, অভিজিৎ দীপকের অবস্থান জানতে চায় সিজেপি

>> সিলেটের বিতর্কিত মোটরযান পরিদর্শক দেলোয়ার এখন কুমিল্লায়, দালালচক্রের সঙ্গে যোগসাজশের অভিযোগ

>> জাল স্বাক্ষরে গাড়ির মালিকানা পরিবর্তনের অভিযোগ, বিআরটিএর বিরুদ্ধে দুদকে আবেদন

>> হঠাৎ ভারত সফরে যাচ্ছেন মোজাম্মেলের মেয়ে মেহেরিন, ছুটির আদেশ ঘিরে আলোচনা

>> সৌদি আরবে হামলার পর আতঙ্কে ওমরাহ যাত্রীরা, ফ্লাইট বাতিলে বাড়ছে ভোগান্তি

আপনি পড়ছেন : কুড়িগ্রাম

রৌমারীতে অটোরিকশার ওপর ট্রাক উঠে নিহত ৫


Sifat Islam Sohag ১৭ অক্টোবর ২০২৬, বিকাল ৪:২০



রৌমারীতে অটোরিকশার ওপর ট্রাক উঠে নিহত ৫


কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মালবাহী ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) বেলা আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলী জানান, ট্রাক ও অটোরিকশার সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করে। গুরুতর আহত দুজনকে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁদের মৃত্যু হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, নিহত ব্যক্তিরা ময়মনসিংহ থেকে রৌমারীতে ফিরছিলেন। পথে সায়েদাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি অটোরিকশার ওপর উঠে যায় এবং হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, দুর্ঘটনার সময় অটোরিকশাটিতে চারজন যাত্রী ছিলেন। তাঁদের সবাই ঘটনাস্থলেই মারা যান বলে তাঁরা জানান। তবে পুলিশ ও স্থানীয়দের দেওয়া তথ্যের মধ্যে এ বিষয়ে কিছুটা অসংগতি রয়েছে।

রৌমারী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার নাহিদ হাসান শুভ জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। পরে সেখান থেকে হতাহত ব্যক্তিদের উদ্ধার করা হয়।

দুর্ঘটনার পর এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।