বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ‘অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী

>> বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু, কিশোরের জামিন নামঞ্জুর

>> ধানমন্ডিতে বয়স্ক ব্যক্তিকে মারধরের ঘটনায় যুবক আটক

>> টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

>> বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার মারামারি, ভাইরাল ভিডিও

>> বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা

>> নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার

>> রাস্তা বন্ধ থাকায় ঘর ভেঙে মরদেহ নিয়ে গেলেন এলাকাবাসী

>> নিরাপত্তার কারণে কারাগারে রেখেই জিয়াউল আহসানের বিচার

>> নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বিক্ষোভ, হেনস্তার অভিযোগ

আপনি পড়ছেন : কুড়িগ্রাম

সারের দাবিতে কুড়িগ্রামে আবারও সড়ক অবরোধ কৃষকদের


Rabeya ২২ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:১৫



সারের দাবিতে কুড়িগ্রামে আবারও সড়ক অবরোধ কৃষকদের


কুড়িগ্রামের উলিপুরে সারের দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর বাজারে এ ঘটনা ঘটে।

এর আগে জেলার বিভিন্ন স্থানে সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ, গুদাম ভেঙে সার লুট এবং কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করার মতো ঘটনাও ঘটেছে।

মঙ্গলবার প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধের কারণে হাতিয়া ও রানীগঞ্জ ইউনিয়নের সঙ্গে জেলা শহরের যোগাযোগ ব্যাহত হয়। পরে উপজেলা প্রশাসন, পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সার বিতরণ শুরু হলে কৃষকেরা অবরোধ তুলে নেন।

স্থানীয় কৃষকেরা জানান, নতুন অনন্তপুর বাজারের ‘মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজ’ থেকে মঙ্গলবার সার বিতরণের কথা ছিল। এ জন্য সকাল থেকেই তাঁরা সেখানে অপেক্ষা করছিলেন। কিন্তু সকাল সাড়ে ৯টার পরও সার বিতরণ শুরু না হওয়ায় কৃষকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর তাঁরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন।

খবর পেয়ে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফ, কৃষি বিভাগের কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে যান। তাঁদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং কৃষকদের মধ্যে সার বিতরণ শুরু হয়।

ডিলার প্রতিষ্ঠানের ব্যবস্থাপক শামসুল আলম বলেন, সারের জন্য মানুষের ব্যাপক চাপ রয়েছে। এ বিষয়ে কৃষি বিভাগ ও প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। কৃষকদের চাপের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সড়ক অবরোধের ঘটনা ঘটে। পরে প্রশাসন ও পুলিশের সহযোগিতায় সার বিতরণ শুরু করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, হাতিয়া অনন্তপুর বাজারের সার বিতরণকেন্দ্রে বিপুলসংখ্যক কৃষক উপস্থিত হওয়ায় কিছুটা সমস্যা তৈরি হয়। পরে ইউএনও ও পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সুষ্ঠুভাবে সার বিতরণ করা হয়েছে।

ইউএনও এ টি এম আরিফ বলেন, সকাল আটটা থেকে সার বিতরণের কথা ছিল। কিন্তু কৃষকদের ব্যাপক চাপ থাকায় ডিলারের লোকজন বিতরণ শুরু করতে কিছুটা সমস্যায় পড়েন। দেরি হওয়ায় কৃষকেরা বিক্ষুব্ধ হয়ে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে সার বিতরণ শুরু হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।