শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
২ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ‘দুপুরে ফেল, সন্ধ্যায় পাস!’ ইকুরিয়া বিআরটিএতে লাইসেন্স বাণিজ্যের অভিযোগ পরিদর্শক মনিষ কুমারের বিরুদ্ধে

>> রৌমারীতে অটোরিকশার ওপর ট্রাক উঠে নিহত ৫

>> কক্সবাজারে রিসোর্টে আগুনে ৬ পর্যটকের মৃত্যু, নিহতদের পরিচয় শনাক্ত

>> পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি

>> বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি

>> রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৪৮১, ৪০ মামলা

>> মুক্তি পেলেন নেহা, অভিজিৎ দীপকের অবস্থান জানতে চায় সিজেপি

>> সিলেটের বিতর্কিত মোটরযান পরিদর্শক দেলোয়ার এখন কুমিল্লায়, দালালচক্রের সঙ্গে যোগসাজশের অভিযোগ

>> জাল স্বাক্ষরে গাড়ির মালিকানা পরিবর্তনের অভিযোগ, বিআরটিএর বিরুদ্ধে দুদকে আবেদন

>> হঠাৎ ভারত সফরে যাচ্ছেন মোজাম্মেলের মেয়ে মেহেরিন, ছুটির আদেশ ঘিরে আলোচনা

আপনি পড়ছেন : খেলা

কত দিন মাঠের বাইরে থাকবেন এমবাপ্পে?


Rabeya ২৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:৩৮



কত দিন মাঠের বাইরে থাকবেন এমবাপ্পে?


ফ্রান্সের হয়ে তুরস্কের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে নতুন করে দুশ্চিন্তায় ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ। তাঁর চোট কতটা গুরুতর এবং কবে নাগাদ তিনি মাঠে ফিরতে পারবেন, এখন সেটিই আলোচনার বিষয়।

চোটের কারণে চলমান ফিফা উইন্ডোর বাকি ম্যাচগুলোতে এমবাপ্পেকে পাচ্ছে না ফ্রান্স। এই সময়ে দলটির আরও তিনটি ম্যাচ রয়েছে। এর মধ্যে আগামীকাল বেলজিয়ামের বিপক্ষে এবং ২ অক্টোবর ইতালির বিপক্ষে ম্যাচ রয়েছে। এরপর ৫ অক্টোবর আবার বেলজিয়ামের মুখোমুখি হবে ফ্রান্স।

শুক্রবার তুরস্কের বিপক্ষে ১-০ গোলের জয়ে ফ্রান্সের হয়ে একমাত্র গোলটি করেন এমবাপ্পে। গোল করার কিছুক্ষণ পরই চোটের কারণে তাঁকে মাঠ ছাড়তে হয়। পরে শারীরিক পরীক্ষা করাতে তিনি জাতীয় দলের ক্যাম্প ছেড়ে মাদ্রিদে ফিরে যান।

রিয়াল মাদ্রিদের মেডিক্যাল বিভাগ এমবাপ্পের পরীক্ষা করার পর জানিয়েছে, তাঁর বাঁ হাঁটুর পেছনের ক্যাপসুলে হাইপারএক্সটেনশনের চোট ধরা পড়েছে।

তবে এখনো তিনি ঠিক কত দিন মাঠের বাইরে থাকবেন, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানানো হয়নি। ফলে রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচগুলোতে তাঁর খেলা নিয়ে আপাতত অনিশ্চয়তা রয়েছে।

এমবাপ্পের পুনর্বাসন ও পরবর্তী পরীক্ষার ফলের ওপরই নির্ভর করবে তিনি কবে আবার অনুশীলনে ফিরতে পারবেন এবং প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামবেন।