বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ‘অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী

>> ১০ম গ্রেডের বিআরটিএ কর্মকর্তা ইকবালের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

>> বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু, কিশোরের জামিন নামঞ্জুর

>> ধানমন্ডিতে বয়স্ক ব্যক্তিকে মারধরের ঘটনায় যুবক আটক

>> টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

>> বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার মারামারি, ভাইরাল ভিডিও

>> বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা

>> নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার

>> রাস্তা বন্ধ থাকায় ঘর ভেঙে মরদেহ নিয়ে গেলেন এলাকাবাসী

>> নিরাপত্তার কারণে কারাগারে রেখেই জিয়াউল আহসানের বিচার

আপনি পড়ছেন : খেলা

ফুটবলে অরুচি না ধরলেও অন্য খেলায় মন মজেছে কেইনের


Rabeya ২৪ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৩:১৩



ফুটবলে অরুচি না ধরলেও অন্য খেলায় মন মজেছে কেইনের


ফুটবল ক্যারিয়ার এখনো চলছে দারুণভাবে। তবে এরই মধ্যে ভবিষ্যৎ নিয়ে ভিন্ন ধরনের ভাবনা শুরু করেছেন ইংলিশ তারকা হ্যারি কেইন। ফুটবল ছাড়ার পর আমেরিকান ফুটবলের জনপ্রিয় লিগ এনএফএলে ‘কিকার’ হিসেবে খেলার ইচ্ছার কথা জানিয়েছেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার।

নেশনস লিগে মাঠে নামার আগে ইংল্যান্ডের অনুশীলন ক্যাম্পে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নিজের এই পরিকল্পনার কথা জানান ৩৩ বছর বয়সী কেইন। তাঁর পছন্দের খেলাগুলোর মধ্যে ফুটবলের পর গলফ থাকলেও ভবিষ্যতে গলফের চেয়ে এনএফএলে খেলার সম্ভাবনাকেই বেশি বাস্তবসম্মত মনে করছেন তিনি।

কেইন জানান, আগামী পাঁচ–ছয় বছরে তাঁর ফুটবল ক্যারিয়ার কোন দিকে যায়, তার ওপর ভবিষ্যতের সিদ্ধান্ত নির্ভর করবে। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) খেলার সুযোগ পেলে একই সঙ্গে আমেরিকান ফুটবলের জন্যও প্রস্তুতি নেওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর।

এনএফএলের ‘কিকার’ হিসেবে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে ফুটবলে পেনাল্টি নেওয়ার অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করেন কেইন। তাঁর মতে, দুই খেলাতেই শট নেওয়ার সময় কৌশল ও চাপ সামলানোর বিষয়টি গুরুত্বপূর্ণ।

তবে হুট করে নতুন খেলায় নামতে চান না কেইন। তিনি মনে করেন, পেশাদার কোনো খেলাকে বাইরে থেকে যত সহজ মনে হয়, বাস্তবে সেটি ততটা সহজ নয়। তাই সত্যিই এনএফএলে খেলার সিদ্ধান্ত নিলে দীর্ঘ সময় ধরে অনুশীলন ও প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

ফুটবল ছেড়ে আমেরিকান ফুটবলে যাওয়ার নজির অবশ্য রয়েছে। এর আগে কয়েকজন ফুটবলার এনএফএলে কিকার হিসেবে খেলার চেষ্টা করেছেন।

তবে আপাতত কেইনের মনোযোগ ফুটবলেই। বায়ার্ন মিউনিখের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ বাড়ানোর আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন তিনি। ছোটখাটো কিছু বিষয় চূড়ান্ত হওয়ার পরই নতুন চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইংল্যান্ডের এই তারকা।