শনিবার, নভেম্বর ৭, ২০২৬
২৩ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

>> জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জাতীয় ঐক্যের আহ্বান রিহ্যাব নেতাদের

>> শেখ মুজিবকে আওয়ামী লীগের একটি অংশ হত্যা করেছিল: ত্রাণমন্ত্রী

>> জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের ঢল

>> গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, আজ থেকেই কার্যকর

>> বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তা, মোতায়েন ডগ স্কোয়াড

>> ইরানের কেশম দ্বীপে নতুন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প

>> জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ পথ হারাবে না: প্রধানমন্ত্রী

>> ইরানে ‘দখলদার’ হিসেবে থাকার ইঙ্গিত ট্রাম্পের, হরমুজ নিয়ন্ত্রণের দাবিও

>> চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর

আপনি পড়ছেন : খেলা

মালয়েশিয়ার কাছে হেরে জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশের টানা দ্বিতীয় পরাজয়


Rabeya ৬ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৩:০৮



মালয়েশিয়ার কাছে হেরে জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশের টানা দ্বিতীয় পরাজয়


জুনিয়র এশিয়া কাপে টানা দ্বিতীয় ম্যাচে পরাজয়ের মুখ দেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ পুরুষ হকি দল। চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে হেরেছে বাংলাদেশের যুবারা।

এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চীনের বিপক্ষে ৩-২ গোলে হেরেছিল বাংলাদেশ। ফলে দুই ম্যাচ শেষে এখনো পয়েন্টের দেখা পায়নি দলটি।

মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের প্রথম কোয়ার্টার ছিল গোলশূন্য। দ্বিতীয় কোয়ার্টারে অবশ্য চাপে পড়ে বাংলাদেশ। ২১ থেকে ২৩ মিনিটের মধ্যে পরপর দুটি গোল হজম করে তারা। তবে ২৪ মিনিটে আবদুল্লাহর গোলে ব্যবধান কমিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় বাংলাদেশ।

তৃতীয় কোয়ার্টারে সেই প্রত্যাবর্তনের আশা আরও বাড়ে। ফিল্ড গোল করে মেহেদী হাসান বাংলাদেশকে সমতায় ফেরান। এতে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ তৈরি হয় বাংলাদেশের সামনে।

তবে শেষ কোয়ার্টারে আর সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দলটি। মালয়েশিয়ার সুজাইনি ফাহমি ৪৮ ও ৫১ মিনিটে দুটি গোল করে বাংলাদেশের আশা শেষ করে দেন। এরপর আর ম্যাচে সমতা ফেরাতে পারেনি বাংলাদেশ।

জুনিয়র এশিয়া কাপে এবার নবমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ। এই প্রতিযোগিতায় বাংলাদেশের সেরা অর্জন ১৯৯৬ সালে সেমিফাইনালে খেলা।

১০ দলের এবারের আসরে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। একই গ্রুপে আছে পাকিস্তান, চীন, মালয়েশিয়া ও কাজাখস্তান। বর্তমান চ্যাম্পিয়ন ভারত খেলছে ‘এ’ গ্রুপে।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী মঙ্গলবার। ওই ম্যাচে কাজাখস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের যুবারা।