শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে

>> রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজন অব্যাহতি

>> বাসে ৫ থেকে ১০ টাকা বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

>> বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত, কিশোরকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ

>> সাভারে বাসে অগ্নিসংযোগ: বাসমালিক, সাংবাদিকসহ ৪০ জনের নামে মামলা

>> সাভারে বাসে অগ্নিসংযোগ: বাসমালিক, সাংবাদিকসহ ৪০ জনের নামে মামলা

>> ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ প্রতিষ্ঠানের অনাপত্তিপত্র বাতিল

>> ফুটবলে অরুচি না ধরলেও অন্য খেলায় মন মজেছে কেইনের

>> যেখানেই এনসিপিকে পাওয়া যাবে, সেখানেই লাঠিপেটা দেওয়া হবে: সিলেটে বিএনপি নেতা

>> তেলের দাম আবার ১০০ ডলারের ওপরে, কোন দিকে যাচ্ছে বাজার

আপনি পড়ছেন : খেলা

গাঁজার তীব্র গন্ধে থামল ইউএস ওপেনের ম্যাচ, ক্ষুব্ধ সাবালেঙ্কা


Rabeya ৫ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৪:৩২



গাঁজার তীব্র গন্ধে থামল ইউএস ওপেনের ম্যাচ, ক্ষুব্ধ সাবালেঙ্কা


ইউএস ওপেনে অপ্রত্যাশিত এক কারণে কিছু সময়ের জন্য থেমে গেল বিশ্বের এক নম্বর নারী টেনিস তারকা আরিনা সাবালেঙ্কার ম্যাচ। উজবেকিস্তানের কামিলা রাখিমোভার বিপক্ষে তৃতীয় রাউন্ডের ম্যাচ চলার সময় কোর্টে গাঁজার তীব্র গন্ধ পাওয়ার অভিযোগ করেন তিনি।

নিউইয়র্কের লুইস আর্মস্ট্রং স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই ৩-০ গেমে এগিয়ে যান সাবালেঙ্কা। এরপর সার্ভ করার সময় গন্ধে অস্বস্তি বোধ করলে তিনি চেয়ার আম্পায়ার ইভা আসদেরাকি-মুরকে বিষয়টি জানান। আম্পায়ার পরে টুর্নামেন্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং কিছুক্ষণ পর খেলা আবার শুরু হয়।

ম্যাচ শেষে সাবালেঙ্কা জানান, গন্ধটি এতটাই তীব্র ছিল যে প্রতিযোগিতায় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছিল। এটি গ্যালারি থেকে এসেছে, নাকি বাইরে থেকে বাতাসের সঙ্গে ভেসে এসেছে—তা নিশ্চিত নন বলেও জানান তিনি।

নিউইয়র্কে ২১ বছর বা তার বেশি বয়সীদের জন্য বিনোদনমূলক গাঁজা বৈধ হলেও ইউএস ওপেনের ভেন্যুর ভেতরে ধূমপান অনুমোদিত নয়। আশপাশের ফ্লাশিং মিডোস-করোনা পার্ক থেকে বাতাসের সঙ্গে গন্ধ টেনিস কমপ্লেক্সে পৌঁছাতে পারে বলে জানা গেছে।

সাবালেঙ্কা বলেন, দর্শকেরা যা খুশি করতে পারেন, তবে টেনিস কোর্টের কাছাকাছি ধূমপান না করলেই খেলোয়াড়দের জন্য সুবিধা হয়। সর্বোচ্চ মনোযোগ দিয়ে খেলার সময় এমন গন্ধ সামলানো কঠিন বলেও মন্তব্য করেন তিনি।

এবারের ইউএস ওপেনে গাঁজার গন্ধ নিয়ে অভিযোগ করা প্রথম খেলোয়াড় নন সাবালেঙ্কা। এর আগে ব্রিটিশ টেনিস খেলোয়াড় কেটি বোল্টার, হ্যারিয়েট ডার্ট ও ফ্রান্সেসকা জোন্সও একই ধরনের সমস্যার কথা জানিয়েছিলেন। অতীতেও নোভাক জোকোভিচ ও আলেক্সান্ডার জভেরেভের মতো খেলোয়াড়দের কাছ থেকে এমন অভিযোগ এসেছে।

অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেও শেষ পর্যন্ত দারুণভাবে ম্যাচ শেষ করেন সাবালেঙ্কা। রাখিমোভাকে সরাসরি দুই সেটে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে জায়গা করে নেন তিনি।