মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা

>> নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার

>> রাস্তা বন্ধ থাকায় ঘর ভেঙে মরদেহ নিয়ে গেলেন এলাকাবাসী

>> নিরাপত্তার কারণে কারাগারে রেখেই জিয়াউল আহসানের বিচার

>> নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বিক্ষোভ, হেনস্তার অভিযোগ

>> এনসিটির ইজারা চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে গণঅনশন

>> নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, তিতাস কর্মকর্তা আজাদ ও ঠিকাদারদের ঘিরে প্রশ্ন

>> রবীন্দ্রনাথ ও ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্কে জামায়াতকে ঘিরে রাশেদ খাঁনের অভিযোগ

>> পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

>> জি এম কাদেরের বাসভবনের সামনে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবি

আপনি পড়ছেন : খেলা

দক্ষিণ আফ্রিকায় ট্রিপল সেঞ্চুরি, ইতিহাস গড়লেন তাওহীদ হৃদয়


Rabeya ২ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:০০



দক্ষিণ আফ্রিকায় ট্রিপল সেঞ্চুরি, ইতিহাস গড়লেন তাওহীদ হৃদয়


দক্ষিণ আফ্রিকার মাটিতে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের তরুণ ক্রিকেটার তাওহীদ হৃদয়। পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ট্রিপল সেঞ্চুরি করেছেন তিনি।

এর আগে গতকাল ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছিলেন হৃদয়। সেখান থেকেই বড় ইনিংসের সম্ভাবনা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সেই প্রত্যাশাকেই বাস্তবে রূপ দিয়ে আজ তিনশ রানের মাইলফলক স্পর্শ করেন এই ব্যাটার।

এই কীর্তির মাধ্যমে বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন তাওহীদ হৃদয়। পাশাপাশি বাংলাদেশের হয়ে ট্রিপল সেঞ্চুরি করা তৃতীয় ব্যাটারও তিনি।

এর আগে এই কীর্তি গড়েছিলেন রকিবুল হাসান ও তামিম ইকবাল। তাদের পর এবার বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে নিজের নাম যুক্ত করলেন তাওহীদ হৃদয়।