শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> মালয়েশিয়ায় কর্মী নিয়োগ হবে যেভাবে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে

>> ১২ বছরের চাকরিতে ১৮ কোটি টাকার সম্পদের অভিযোগ কর কর্মকর্তা সাইফুলের বিরুদ্ধে

>> নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ভিডিও ছড়াল ফেসবুকে

>> পাবনা মেডিকেল প্রকল্পে ২৭ কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন

>> রুশ তেল শোধনাগারে আবারও ইউক্রেনের ড্রোন হামলা

>> দুর্গাপূজাকে টার্গেট করতে পারে ষড়যন্ত্রকারীরা: রিজভী

>> বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে আগুন, তদন্তের দাবি

>> মিরপুরে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা কর্মশালা অনুষ্ঠিত

>> উত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

>> নাটোরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, গুলির চেষ্টার অভিযোগ

আপনি পড়ছেন : খেলা

৫ বছরের অপেক্ষার অবসান, টেস্টে ফিরলেন সৌম্য সরকার


Md. Masud ২৭ জুলাই ২০২৬, সন্ধ্যা ৬:৪৮



৫ বছরের অপেক্ষার অবসান, টেস্টে ফিরলেন সৌম্য সরকার

প্রায় পাঁচ বছর পর আবারও বাংলাদেশের টেস্ট দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। সবশেষ তিনি ২০২১ সালের ফেব্রুয়ারিতে সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের হয়ে খেলেছিলেন। দীর্ঘ বিরতির পর আসন্ন অস্ট্রেলিয়া সফরের দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলার অভিজ্ঞতা এবং গতির সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতাই সৌম্যকে দলে ফেরানোর অন্যতম কারণ। তার মতে, অস্ট্রেলিয়ার পেস ও বাউন্স মোকাবিলায় সৌম্যর পূর্ব অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

সম্প্রতি জাতীয় ক্রিকেট লিগেও দারুণ পারফরম্যান্স করেছেন সৌম্য সরকার। খুলনা বিভাগের হয়ে সাত ম্যাচে ৬৩৩ রান করে তিনি ছিলেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। ৪৫.২১ গড়ে একটি সেঞ্চুরি ও চারটি অর্ধশতক তুলে নেন এই বাঁহাতি ব্যাটার।

হাবিবুল বাশার আরও বলেন, বর্তমান দলে টপ অর্ডারে একাধিক বাঁহাতি ব্যাটার থাকলেও অভিজ্ঞতার বিবেচনায় সৌম্যকে এগিয়ে রাখা হয়েছে। তানজিদ তামিম ও শাদমান ইসলাম ওপেন করলে টপ অর্ডারে ধারাবাহিকভাবে বেশ কয়েকজন বাঁহাতি ব্যাটার নেমে আসেন, যা সব পরিস্থিতিতে আদর্শ নয়। তবে এ মুহূর্তে বিকল্প ডানহাতি ওপেনারদের পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় অভিজ্ঞ ক্রিকেটারদের ওপরই আস্থা রাখতে হয়েছে।

তিনি জানান, সম্ভাবনাময় কয়েকজন ডানহাতি ওপেনারকে নিয়ে কাজ চলছে। তবে তাদের সরাসরি অস্ট্রেলিয়ার মতো কঠিন সফরে নেওয়া ঝুঁকিপূর্ণ হতো। হাই পারফরম্যান্স দলের আসন্ন সিরিজের মাধ্যমে তাদের আরও প্রস্তুত করা হবে। বিসিবির আশা, আগামী এক বছরের মধ্যে টেস্ট দলের জন্য একজন নির্ভরযোগ্য ডানহাতি ওপেনার তৈরি করা সম্ভব হবে।

অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ দুটি টেস্ট ম্যাচ খেলবে। প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট ডারউইনে এবং দ্বিতীয় টেস্ট ২২ আগস্ট ম্যাকাইয়ে। এই সিরিজে অংশ নিতে বাংলাদেশ দল ৩১ জুলাই ঢাকা থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে।